Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Dumdum Park

সাত সকালে শহরের রাস্তায় ‘ফোয়ারা’! কাজে বেরিয়ে চক্ষু চড়কগাছ দমদম পার্কের বাসিন্দাদের

ব্যাপারটা কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৪, ১০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৪, ১০:০৯

options
link
সাত সকালে শহরের রাস্তায় ‘ফোয়ারা’! কাজে বেরিয়ে চক্ষু চড়কগাছ দমদম পার্কের বাসিন্দাদের zoom
সাত সকালে শহরের রাস্তায় 'ফোয়ারা'। নিজস্ব চিত্র।

বিধান নস্কর, দমদম: সাত সকালে শহরের রাস্তায় ফোয়ারার উত্থান। দমদম পার্কের যশোর রোডের রাস্তায় দোতলা বাড়ির সমান জল উঠছে। এই ঘটনায় চমকে গিয়েছে এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, পানীয় দল সরবরাহের পাইপ ফেটে  এই ঘটনা। দ্রুত বেগে জল বেরিয়ে যাওয়ার ফলে এলাকার সাধারণ মানুষ পানীয় জল পাবেন কিনা সেই আশঙ্কায় তৈরি হয়েছে।।

বৃহস্পতিবার সকালে দমদম পার্ক যশোর রোড কানেক্টরে পানীয় জলের পাইপ লাইন ফেটে যায় বলে খবর। সেখান থেকে দুতলা বাড়ির সমান উঁচুতে জল উঠতে শুরু করে। পানীয় জল বেরিয়ে যাওয়ার ফলে দক্ষিণ দমদম পুরসভার বিস্তীর্ণ এলাকার মানুষ জল পাবেন কিনা এই আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী। অবিলম্বে ওই পাইপ লাইন সারাই করার দাবি তুলছেন সাধারণ মানুষ। খবর দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভাকে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্কুলে মিড ডে মিল রান্নার সময় সিলিন্ডার ফেটে বিপত্তি, লিলুয়ায় অগ্নিদগ্ধ দুই শিক্ষিকা]

এদিকে এই ফোয়ারার মতো জল বেরনোয় গোটা রাস্তায় জলমগ্ন হয়ে পড়ছে। ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। আশপাশের দোকানদাররা দোকান খুলতে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের কথায়, “এটা আমাদের যাতায়াতের রাস্তা। ভীষণ অসুবিধা হচ্ছে। রাস্তায় বের হলে জামা-জুতো ভিজে যাচ্ছে। ধোঁয়ার মতো জল পড়ছে, চোখে দেখতে পাচ্ছি না।” তাদের আরও দাবি, এটা নিজে থেকে হয়েছে। কারও দোষ নেই। পুরসভা দ্রুত মেরামতি শুরু করুক। 

[আরও পড়ুন: ভোট বিপর্যয়ে সাংগঠনিক রদবদলের পথে বঙ্গ বিজেপি, পদ খোয়াতে পারেন ১৫ জেলা সভাপতি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.