Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বিজেপির রথযাত্রা কর্মসূচিতে বদল, উদ্বোধনে যোগী-অমিত শাহর জোড়া চমক

বদলাচ্ছে রথযাত্রা সূচনার দিনও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০১৮, ১৭:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০১৮, ১৭:৪৭

options
link
বিজেপির রথযাত্রা কর্মসূচিতে বদল, উদ্বোধনে যোগী-অমিত শাহর জোড়া চমক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলে গেল রাজ্য বিজেপির রথযাত্রা কর্মসূচির তারিখ৷ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এরাজ্যে রথযাত্রা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির৷ তবে বদল আনা হল সেই কর্মসূচিতে৷ জানা গিয়েছে, ৩ ডিসেম্বরের পরিবর্তে ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পদ্মশিবিরের এই রথযাত্রা কর্মসূচি৷ তারাপীঠ, কোচবিহার ও সাগর থেকে শুরু হবে রথযাত্রা৷ উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷

[এইডস আক্রান্ত বৃদ্ধার চিকিৎসায় গাফিলতি, কাঠগড়ায় এনআরএস]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজেপি সূত্রে খবর, ৫ ডিসেম্বর তারাপীঠ থেকে এই কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এরপর ৭ ডিসেম্বর কোচবিহার ও ৯ ডিসেম্বর সাগর থেকে রথযাত্রার সূচনা করবেন তিনি৷ এরপরই আগামী বছর ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ব্রিগেডে বড় জনসভার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও প্রথমে ঠিক হয়েছিল ২৩ জানুয়ারি ব্রিগেডে বিজেপির সভা হবে। তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের দিনই একথা ঘোষণা করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। পরে সভা এগিয়ে ৯ জানুয়ারি করার কথা ভাবা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর ব্যস্ততার কথা মাথায় রেখে আরও একবার সূচি পরিবর্তন করা হয়৷

[মঙ্গলে পুজো কার্নিভাল, জোরকদমে সেজে উঠছে রেড রোড]

এই রথযাত্রার বিষয়ে আলোচনার জন্যই সোমবার রাজ্য বিজেপি দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন শীর্ষ নেতারা৷ উপস্থিত ছিলেন তিন কেন্দ্রীয় শীর্ষনেতা, শিব প্রকাশ, অরবিন্দ মেনন ও সুরেশ পূজারি৷ এছাড়া উপস্থিত ছিলেন, রাজ্য বিজেপির নেতা মুকুল রায়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা-সহ অন্যান্য নেতৃত্ব৷ বিজেপি সূত্রে খবর, রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্র ঘুরবে তিনটি রথ৷ যাত্রা শেষে জানুয়ারিতে প্রধানমন্ত্রী মোদির সভায় এসে যুক্ত হবে সেগুলি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.