Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Mamata Banerjee

নিজের লেখা গানে ক্রিসমাসের শুভেচ্ছা, বিশ্বশান্তির বার্তা মমতার

নিজের লেখা গানই সোশাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৫, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৫, ১৯:৪২

options
link
নিজের লেখা গানে ক্রিসমাসের শুভেচ্ছা, বিশ্বশান্তির বার্তা মমতার zoom
অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠানের শুভ সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্য উৎসবের মতো ক্রিসমাসেও কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। গান লিখলেন তিনি। আর নিজের লেখা গানই সোশাল মিডিয়ায় শেয়ার করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন বাংলার প্রশাসনিক প্রধান। গানে গানে বিশ্বশান্তির বার্তা দেন তিনি।

৩ মিনিট ৫৩ সেকেন্ডের ওই গানটির ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী। গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানটি হল:

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শান্তির দীপ এসো ঘরে ঘরে
তুমি প্রভু এসো হৃদয় জুড়ে
এসো প্রভু সবার হৃদয় জুড়ে
তুমি যে শান্তির বাণী প্রচারে
দেখালে শান্তির পথ
তোমার অমৃতবাণী সম্ভারে
আমরা পেলাম সব
এসো পিতা ঘরে ঘরে
শান্তি দাও তুমি সবার তরে
তুমি বিশ্ব বিশ্বপিতা
আমাদের সবার নত মাথা
তোমার বাণী সবার তরে
শান্তি আসুক বিশ্ব জুড়ে
তোমার আশিস ঘরে ঘরে
বিশ্ব আসুক সবার ঘরে
লহ প্রণাম… লহ প্রণাম… লহ প্রণাম… লহ প্রণাম
তোমার বাণী সবার তরে
নতুন সূর্য আসুক ঘরে
বিশ্বপিতা, তুমি বিশ্বপিতা
বিশ্বপিতা, তুমি শান্তিদাতা

গানটির চিত্রায়ণে কলকাতার একাধিক জায়গা দেখানো হয়েছে। বড়দিনে কচিকাঁচাদের সঙ্গে মমতার কাটানো সময়ের টুকরো ছবিও দেখা গিয়েছে ভিডিওতে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

উল্লেখ্য, রাজ্যের প্রশাসনিক প্রধান ছাড়াও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বহুমুখী প্রতিভার অধিকারী। বিশেষত তাঁর সৃজনশীলতা চমকে দেওয়ার মতো। কবিতা-প্রবন্ধ লেখা, গান লেখা-সুর করা, ছবি আঁকার মতো কাজ তিনি সারাবছরই করেন। দুর্গাপুজোর সময়ও একাধিক উদ্যোক্তার অনুরোধে পুজোর গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার কালীপুজোতেও একটি গান প্রকাশ পেয়েছিল। ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছাও জানিয়েছিলেন নিজের লেখা গানে। ক্রিসমাসেও বজায় রইল একই ধারা। বছর শেষে উৎসবের আনন্দে গা ভাসানো রাজ্যবাসীকে গানে গানেই শুভেচ্ছা জানালেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.