Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Swachh Bharat Mission

স্বচ্ছ ভারত মিশনের কাজ কীভাবে হচ্ছে? তথ্য দিতে যোগীরাজ্যে বাংলার আধিকারিকরা

যোগীরাজ্যে শুরু হওয়া এক সেমিনারে যোগ দিতে যাচ্ছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১৭:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১৭:০১

options
link
স্বচ্ছ ভারত মিশনের কাজ কীভাবে হচ্ছে? তথ্য দিতে যোগীরাজ্যে বাংলার আধিকারিকরা zoom

নব্যেন্দু হাজরা: একশো দিনের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ নিয়ে কেন্দ্র প্রশ্ন তুললেও দিল্লির কাছে প্রশংসিত হয়েছে বাংলার স্বচ্ছ ভারত মিশনের কাজ। সম্প্রতি কেন্দ্রীয় সচিব রাজ্যে এসেও সেকথা জানিয়ে গিয়েছেন। আর এবার স্বচ্ছ ভারত মিশনে বাংলা কীভাবে কাজ করেছে, তা অন‌্যান‌্য রাজ্যের কাছে তুলে ধরতে চায় দিল্লি। তাই শুক্রবার থেকে যোগীরাজ্যে শুরু হওয়া এক সেমিনারে যোগ দিতে যাচ্ছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। দুদিন ব‌্যাপী অনুষ্ঠানে এই প্রকল্পের কাজ বাংলায় কীভাবে হয়েছে, তাই অন‌্যান‌্য রাজ্যের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে। বাংলার স্বচ্ছ ভারত মিশনের ডিরেক্টর সন্তোষা গুব্বির নেতৃত্বে একটি দল সেখানে যাচ্ছে।

নবান্ন সূত্রে খবর, সম্প্রতি রাজ্যে এসেছিলেন কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের প্রধান সচিব বিনি মহাজন। একাধিক জেলার কাজ ঘুরে দেখে বৈঠক করেন রাজ্যের মুখ‌্যসচিব বি পি গোপালিকার সঙ্গে। সেখানে বাংলায় স্বচ্ছ ভারত মিশনের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আর এবার কেন্দ্রের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলার আধিকারিকরা তাঁদের কর্মপদ্ধতি তুলে ধরবেন গোটা দেশের সামনে। নবান্নের কর্তারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী আবাস বা একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকলেও, স্বচ্ছ ভারত মিশন-সহ অন্য একাধিক প্রকল্পে তা চালু রয়েছে। মিশনভিত্তিক এই প্রকল্পে অর্থের অভাবও নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মানতে পারেননি সন্তানের মৃত্যু, ১০ মাস পর ছেলের প্রিয় হলুদ পাঞ্জাবি, ছবি জড়িয়ে আত্মঘাতী মা!]

কাজও চলছে দ্রুততার সঙ্গে। রাজ্যের অগ্রগতিও সন্তোষজনক। জলশক্তি মন্ত্রক মাস চারেক আগে রাজ্যকে লিখিতভাবে জানিয়েছে, ঘরে ঘরে শৌচালয় তৈরি এবং কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো গড়ার প্রশ্নে এ রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলার অগ্রগতি ‘সেরা’-র তালিকায় জায়গা পেয়েছে। এক আধিকারিকের কথায়, ‘প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ-সহ গ্রামীণ এলাকায় আবর্জনার সমস্যা দূর করতে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গড়ায় জোর দেওয়া হয়েছে। তৈরি হয়েছে সলিড ওয়েস্ট ম‌্যানেজমেন্ট সেল। এই দুই কাজই প্রশংসা কুড়িয়েছে দিল্লির কর্তাদের। তা কীভাবে সম্ভব হয়েছে, তাই অন‌্যান‌্য রাজ্যের প্রতিনিধিদের সামনে তুলে ধরবেন এরাজ‌্যর আধিকারিকরা।

[আরও পড়ুন: ফের ‘অ্যাকশন’, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডির]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.