Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Adhir Chowdhury files case at Calcutta HC

WB Panchayat Poll: পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা, হস্তক্ষেপ দাবি করে ফের হাই কোর্টে অধীর

সোমবারই মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৩, ১২:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৩, ১২:৩১

options
link
WB Panchayat Poll: পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা, হস্তক্ষেপ দাবি করে ফের হাই কোর্টে অধীর zoom

গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোটে (Panchayat Vote 2023) বেলাগাম হিংসা। ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। আদালতের হস্তক্ষেপ দাবি করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। সোমবারই মামলার শুনানির সম্ভাবনা।

কংগ্রেস নেতা জানান, গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্য জুড়ে অশান্তি হয়েছে। গুলি, বোমায় ঘটেছে প্রাণহানিও। ওই অশান্তি নিয়ে ব্যক্তিগতভাবে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর দাবি, মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গরিব, নিম্ন মধ্যবিত্তের উপর আক্রমণ হয়েছে। তাঁরা জানেন না কোথায় যেতে হবে। হাসপাতালে অনেকে যেতে পারেননি। কোথাও কোথাও প্রসাশনও নিরুত্তর। সেসব পরিবারের জন্য ক্ষতিপূরণের আরজিও জানান। এবং অভিযুক্তদের বিরুদ্ধে আদালতকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘গলা কাটা হবে’, পুনর্নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে উদ্ধার হুমকি পোস্টার]

কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ দাবি করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাঁকে মামলা দায়েরের অনুমতি দেয় আদালত। সোমবারই মামলার শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী এবং দফা বৃদ্ধির দাবিতে আদালতের দ্বারস্থ হন অধীর।

[আরও পড়ুন: পাঁচশো-হাজার ‘ঘুষে’ই মেট্রোর লাখো টাকার লোহা-তামা চুরি! গ্রেপ্তার ৩ নিরাপত্তারক্ষী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.