Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

আগামী ২৪ ঘণ্টায় শহরে আরও বৃষ্টির সম্ভাবনা

রবিবারের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াস৷  

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০১৬, ১২:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০১৬, ১২:০২

options
link
আগামী ২৪ ঘণ্টায় শহরে আরও বৃষ্টির সম্ভাবনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের ফলে শহরের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে৷ ছুটির দিনের সকালের আবহাওয়াটা তাই শহরবাসীদের কাছে বেশ আরামদায়ক ছিল৷ আগামী ২৪ ঘণ্টাতেও অবস্থার তেমন পরিবর্তন ঘটবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

লাগাতার বৃষ্টির ফলে বানভাসি উত্তরবঙ্গ, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যায় গৃহহারা মানুষ৷ জল বাড়ছে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, সঙ্কোশ, মানসাই, কালজানি নদীতে৷ কলকাতায় যদিও এখনও পর্যন্ত তেমন পরিস্থিতি তৈরি হওয়ার কোনও খবর নেই৷ তবে হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টাও আকাশ মেঘলা থাকবে৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে৷ রবিবারের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াস৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.