নিরুফা খাতুন: বৈশাখের দাবদাহে পুড়ছে শহর! আপাতত স্বস্তির লেশমাত্র নেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তি চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে। চরম অস্বস্তি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। তবে স্বস্তির বার্তা উত্তরের জন্য। উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় বৃষ্টি হতে পারে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে।
আজ, বৃহস্পতিবার এবং আগামিকাল, শুক্রবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
কলকাতায় রাতে গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়াই চলবে। উইকেন্ডে হাওয়া বদলের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
উত্তরবঙ্গে-বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং-সহ উপরের দিকের কয়েকটি জেলাতে। তবে মালদহে তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির উপরে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই পরিস্থিতি চলবে শুক্রবার পর্যন্ত। তারপর থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন