Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

হিন্দি উৎসবের মঞ্চে একাধিক ইস্যুতে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

‘‘ভেদাভেদের রাজনীতি করে বিজেপি৷’’

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০১৮, ২০:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০১৮, ২০:২৯

options
link
হিন্দি উৎসবের মঞ্চে একাধিক ইস্যুতে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর zoom

সন্দীপ চক্রবর্তী: রাজ্য সরকারের তরফে নেতাজি ইন্ডোরে রাষ্ট্রীয় বিহারী সমাজের অনুষ্ঠান আয়োজন করা হয়৷ শুক্রবার হিন্দি উৎসবের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনআরসি-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তিনি৷

[সেতুভঙ্গের জেরে ঘুরপথে দুর্গাদর্শন! উদ্বেগে দক্ষিণের পুজোকর্তারা]

৩০ জুলাই  অসমে প্রকাশিত হয় নাগরিকপঞ্জির দ্বিতীয় খসড়া৷ তাতে বাদ গিয়েছে বহু মানুষের নাম৷ হিন্দি উৎসবের মঞ্চ থেকে এনআরসি প্রসঙ্গ তুলে বিজেপিকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোনওভাবেই বাংলাকে ভাগ হতে দেবেন না বলেও জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলা-বিহার-ওড়িশা সব এক৷ ফের দেশভাগ হতে দেব না৷’’ বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করারও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, ‘‘বাংলায় সবাই মিলেমিশে থাকে৷ বাংলায় সব ধর্ম সমান৷ ধর্মে ধর্মে কোনও ভেদাভেদ নেই৷ বিজেপি ভেদাভেদের রাজনীতি করে৷ আমরা তা করি না৷’’ 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সফল অস্ত্রোপচারের পরও মৃত্যু রোগীর! শহরের হাসপাতালে উত্তেজনা]

এছাড়াও এদিনের মঞ্চ থেকে হিন্দি ভাষাভাষীদের নিয়ে একটি শাখা সংগঠন তৈরি করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই কমিটির সভাপতি অর্জুন সিং৷সাধারণ সম্পাদক রাজেশ সিনহা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.