Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

নিম্নচাপ সরতেই ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু শীতের

এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, স্বাভাবিকের থেকে যা কম৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৬, ০৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৬, ০৯:২৮

options
link
নিম্নচাপ সরতেই ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু শীতের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল কবে আসবে- কবির এ লাইন ধার করে আর বোধহয় প্রশ্ন করতে হবে না শহরবাসীকে৷ কেননা শহরে শীতের ইনিংস শুরু হয়ে গিয়েছে৷ এবং তা ছক্কা হাঁকিয়েই৷

নিম্নচাপের জেরে বৃষ্টিভেজা শহরে শীতের প্রত্যাশা ছিলই৷ তবে পূর্বাভাস ছিল, এবার শীত দেরিতেই আসবে৷ কিন্তু নিম্নচাপ বাংলাদেশের সরতেই দেখা গেল পুরোদস্তুর টি-টোয়েন্টির মেজাজে ক্রিজে নেমেছে শীত৷উত্তরে হাওয়ার পথ সুগম হতেই শীতের আমেজ শহর জুড়ে৷ হাওয়া অফিসের হিসেবে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম৷ জানা যাচ্ছে, শীতের এই দাপট থাকবে বেশ কিছুদিন৷ অর্থাৎ এই সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের৷ গতবছরও এই সময় শীত এতটা জাঁকিয়ে বসতে পারেনি৷ আজ রোদে-মেঘে লুকোচুরির সম্ভাবনা থাকলেও, সপ্তাহের বাকি দিনগুলো মোটামুটি রোদঝলমলেই থাকবে৷ রাতের দিকে তাপমাত্রা বেশ নামতে পারেই বলেই জানা যাচ্ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.