Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Partha Chatterjee

‘রাগ ছিল, জুতো মেরে শান্তি পেয়েছি’, ESI হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের উপর হামলা মহিলার

স্বাস্থ্যপরীক্ষার জন্য আজ হাসপাতালে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২২, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২২, ১৪:১৩

options
link
‘রাগ ছিল, জুতো মেরে শান্তি পেয়েছি’, ESI হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের উপর হামলা মহিলার zoom

নিরুফা খাতুন: SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার হামলার মুখে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে চটি ছুঁড়ে মারলেন এক মহিলা। যদিও পার্থবাবুর গায়ে তা লাগেনি বলেই খবর। এমন হাই প্রোফাইল মামলায় আচমকাই এমন ঘটনা ঘিরে শোরগোল হাসপাতাল চত্বরে। অতি দ্রুত প্রাক্তন মন্ত্রীকে সেখান থেকে সরিয়ে গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। মহিলার সাফ বক্তব্য, ”রাগ ছিল, জুতো মেরে শান্তি পেয়েছি।”

পার্থকে জুতো ছুঁড়ে মেরেছেন শুভ্রা ঘোড়ুই। ছবি: অরিজিৎ সাহা।

এসএসসি দুর্নীতি মামলায় ইডির (ED) আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়কে ৪৮ ঘণ্টা পরপর স্বাস্থ্যপরীক্ষা করানো হচ্ছে। মঙ্গলবার ছিল সেই দিন। দু’জনকেই নিয়ে যাওয়া হয়েছিল জোকার ইএসআই হাসপাতালে। সেখান থেকে বেরনোর পথেই ‘জুতো’ হামলার মুখে পড়লেন পার্থবাবু। তাঁর দিকে তাক করে এক মহিলা জুতো ছুঁড়ে মারেন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
এই চটি ছুঁড়ে মারা হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে।

জানা গিয়েছে, মহিলার নাম শুভ্রা ঘোড়ুই। আমতলার বাসিন্দা শুভ্রাদেবী একজন সাধারণ রোগী। সংবাদমাধ্যমের সামনে শুভ্রাদেবী বেশি কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, ”ওর উপর আমার রাগ ছিল, জুতো মেরে শান্তি পেয়েছি। আরও ভাল লাগত জুতোটা যদি ওর টাকে লাগত। মালা দিয়ে বরণ করলে কি ভাল লাগত আপনাদের?” শুভ্রাদেবী আরও বলেন, ”এত মানুষের টাকা মেরে, চাকরি মেরে ফ্ল্যাট-বাড়ি কিনেছেন। আবার তাকে এসি গাড়ি করে এত খাতির করে নিয়ে যাওয়া হচ্ছে!”

[আরও পড়ুন: ‘অর্পিতা-পার্থর সম্পর্ক নিয়ে কখনও প্রশ্নই জাগেনি’, বললেন মডেল-অভিনেত্রীর মা]

আসলে ২ দিন পরপর ইএসআই হাসপাতালে এই দুই হেভিওয়েটের  স্বাস্থ্যপরীক্ষার জন্য জনসাধারণের সমস্যা হচ্ছে। যাঁরা আউটডোরে দেখাতে আসছেন, নিরাপত্তার জন্য তাঁদের অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তার জেরে ক্ষোভও বাড়ছে। সেই রাগেরই বহিঃপ্রকাশ আজ ঘটিয়ে ফেললেন শুভ্রাদেবী। সংবাদমাধ্যমের সামনে স্পষ্টই সেকথা শিকার করলেন তিনি। যদিও এহেন কাণ্ড ঘটানোর পর তিনি বেশিক্ষণ থাকেননি সেখানে। নিজের মনের কথা বলার পরই অনুনয়ের সুরে সাংবাদিকদের বলেন, ‘আমাকে এবার ছেড়ে দিন।’ খালি পায়ে বাড়ির পথে হাঁটা লাগালেন আমতলার শুভ্রাদেবী। 

[আরও পড়ুন: SSC Scam: অর্পিতার সম্পত্তির খোঁজে একাধিক জায়গায় ফের তল্লাশি ইডির, সিল করা হল ‘ইচ্ছে’]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.