Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
kolkata

মহামারী আবহে বাড়ছে হতাশা-আত্মহত্যা, মুক্তির আশায় কলকাতায় আজ ‘হলুদ বিপ্লব’

বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২০, ১০:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২০, ১০:৫৪

options
link
মহামারী আবহে বাড়ছে হতাশা-আত্মহত্যা, মুক্তির আশায় কলকাতায় আজ ‘হলুদ বিপ্লব’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসাদ (Depression) বাড়িয়ে দিয়েছে কোভিড। একদিকে লকডাউন. অন্যদিকে রুটিরুজিতে টান। কোভিড আক্রান্ত হলে তো কথাই নেই। চরচর করে বাড়ছে অবসাদের পারদ। এ রাজ্যেও কোভিড আক্রান্ত বেশ কয়েকজন অবসাদের ছোবলে আত্মহননের পথ বেছে নিয়েছেন। এমতবস্থায় অবসাদমুক্তির জন্য কালার-থেরাপির পরামর্শ দিলেন শহরের মনোবিজ্ঞানী ও সাইকিয়াট্রিস্টরা। সেই পরামর্শ মেনে আজ, বৃহস্পতিবার হলুদ হবে কলকাতা (Kolkata)। ‘গো ইয়েলো কলকাতা ২০২০’। তাঁদের পর্যবেক্ষণ, হলুদ আশার প্রতীক। মনের গহীনে আনন্দের ফুল ফোটায়। তাই হতাশাকে বধ করতে বৃহস্পতিবার ‘বিশ্ব আত্মহত্যা-বিরোধী দিবস’ ( World Suicide Prevention Day) -এ হলুদ রং ভাল দাওয়াই হতে পারে।

বিশ্বে প্রতি বছর ৮ লক্ষ মানুষ আত্মহত্যা (Suicide) করেন। যার অর্থ প্রতি ৪০ সেকেন্ডে নিজেকে শেষ করছেন একজন। কোভিড পর্বে এই প্রবণতা বেড়েছে। মনের রোগ নিয়ে দীর্ঘদিন কাজ করছে ‘লাইফলাইন ইন্ডিয়া’। তাদেরও অভিজ্ঞতা এমনই। তারাই হলুদ-বিপ্লবের পরিকল্পনার নেপথ্য কারিগর। সংস্থার তরফে প্রতিষ্ঠাতা সুখসাম সিং জানিয়েছেন, ১৮-৪৫ বছর বয়সিরাই সবচেয়ে বেশি ফোন করেন লাইফলাইনে। কোভিড পর্বে কলের সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। মানুষ আগের চেয়ে বেশি সময় নিয়ে ফোন করছেন। আগে গড়ে ১৫—২০ মিনিট লাগত। এখন ৩০-৪০ মিনিট।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : বিশ্বরেকর্ড! দুর্বলতম মানবশিশু হিসেবে মাত্র ৩১ দিনে করোনাজয় শিশুর, দাবি চিকিৎসকদের]

হলুদ—বিপ্লবকে সমর্থন করেছেন অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও পার্নো মিত্র, গায়িকা উষা উত্থুপের মতো ব্যক্তিত্ব। এঁরা প্রতে্যকেই এদিন হলুদ-বিপ্লবে সামিল হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় সেইমতো নিজেদের প্রোফাইল ছবিতে বদল আনছেন। হোয়াটসঅ্যাপে বদলাচ্ছেন ডিপি। তাঁদের পর্যবেক্ষণ, হার্টের রোগের মতোই মনের রোগও গুরুত্ব দিতে হবে। চিকিৎসা করাতে হবে। অবসাদগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে যেতে হবে মনোবিজ্ঞানীদের কাছে। অসুবিধা থাকলে হেল্প লাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ফোনেই নেওয়া যেতে পারে প্রাথমিক উপদেশ। কোভিড পর্বের অবসাদ কাটাতে রাজ্য সরকারও স্বাস্থ্যভবনে হেল্পলাইন নম্বর চালু করেছে।

[আরও পড়ুন : অ্যাডমিট কার্ড ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দেবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.