Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

নিখোঁজ হওয়ার ২১ দিন পর চিৎপুরে উদ্ধার খড়দহের যুবকের দেহ

পচে যাওয়া মৃতদেহটিতে একাধিক ছুরির আঘাত পাওয়া গিয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৬, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৬, ১৫:৪৪

options
link
নিখোঁজ হওয়ার ২১ দিন পর চিৎপুরে উদ্ধার খড়দহের যুবকের দেহ zoom

নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: প্রায় একুশ দিন নিখোঁজ থাকার পর অবশেষে চিৎপুরে রেলের গুদাম থেকে খড়দহের এক যুবকের মৃতদেহ উদ্ধার হল৷ মহম্মদ জুনেইদ (২৬) নামে ওই যুবকের বাড়ি খড়দহ থানা এলাকার বন্দিপুর পঞ্চায়েত এলাকায়৷ তাঁর দেহে ছুরির আঘাত পাওয়া গিয়েছে৷ ঘটনায় সুলতান ও দিলওয়ারা নামে নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।

শনিবার সকালে পুলিশ চিৎপুরে রেলের গুদাম থেকে পচাগলা দেহ উদ্ধার করে৷ পেশায় গ্রিলের মিস্ত্রি জুনেইদের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি৷ ৪ ডিসেম্বর খড়দহ থানায় ওই যুবকের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়৷ পুলিশ সূত্রে খবর, খড়দহেরই শাহনাজ বিবি নামে এক তরুণীর সঙ্গে বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল জুনেইদের৷ তারপর জুনেইদের সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান৷ কিছুদিন পর ফের জুনেইদের সঙ্গে শাহনাজের সম্পর্ক গড়ে উঠলে জুনেইদ শ্বশুরবাড়িতে গিয়ে থাকছিলেন বলে তাঁর পরিবারের তরফে জানা যায়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই জুনেইদ নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে৷ যুবকের পরিবারের তরফে জানানো হয়, যখন বনিবনা হচ্ছিল না বলেই স্ত্রী শাহনাজ বিবির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল জুনেইদের৷ কিন্তু শাহনাজ বিবির মা সুলতানি ফের তার সঙ্গে জুনেইদের মসজিদে নিয়ে গিয়ে  বিয়ে দেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.