Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Kolkata Accident

বড়দিনে শিকেয় ট্রাফিক আইন! বেপরোয়া গতির বলি হেলমেটহীন বাইক আরোহী

আইন ভেঙে গ্রেপ্তার অন্তত ৩০০

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩, ১৫:৪৪

options
link
বড়দিনে শিকেয় ট্রাফিক আইন! বেপরোয়া গতির বলি হেলমেটহীন বাইক আরোহী zoom
প্রতীকী ছবি

নিরুফা খাতুন: বড়দিনে ফূর্তির প্রাণ গড়ের মাঠ! আর তার জেরেই শিকেয় উঠল আইনকানুন। পুলিশি নজরদারি সত্ত্বেও বিনা হেলমেটে বাইক চালিয়ে প্রাণ গেল যুবকের। রাতের শহরে ডোরিনা ক্রসিংয়ের রেলিংয়ে ধাক্কা মেরে মৃত্যু হয় হাওড়ার যুবকের। শুধু তাই নয়, বিনা হেলমেটে বাইক চালিয়ে ক্রিসমাসের রাতে পুলিশের খাতায় নাম তুলেছেন প্রায় ২০০ জন। হেলমেটবিহীন যাত্রী-আরোহী, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মতো ঘটনায় প্রায় সাড়ে পাঁচশোটি মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তার হয়েছে প্রায় তিনশো জন।

লম্বা উইকেন্ডে উৎসবে মেতেছে শহর কলকাতা। সোমবার ছিল বড়দিন। সকাল থেকেই জনজোয়ার শহরের পথে পথে। রাত বাড়তেই বেড়েছে ভিড়। পাল্লা দিয়ে জমেছে আইন ভাঙার খেলা। রাতে শহর কলকাতার ডোরিনা ক্রসিংয়ের গার্ডরেলে ধাক্কা মারেন এক বাইক আরোহী। হাওড়ার বাসিন্দা মৃত যুবকের নাম তপন পাল। জানা গিয়েছে, হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। ধাক্কা মারার পরই ঘটনাস্থলে প্রাণ যায় ওই যুবকের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বান্ধবীকে বড়দিনের সারপ্রাইজেই বিপদ! মুম্বইয়ে ইডির জালে ৯০০ কোটির প্রতারক]

এছাড়াও আইন ভেঙে গ্রেপ্তার হয়েছেন অন্তত ২৮৮ জন। উদ্ধার হয়েছে ৫০.৪ লিটার বেআইনি মদ। ট্রাফিক আইন ভাঙায় ৫৩২ জনকে জনকে শাস্তির মুখে পড়তে হয়েছে। এদের মধ্যে হেলমেট ছাড়া বাইক চালিয়ে ও চড়ে জরিমানা গুনেছেন ২৯১ জন। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শাস্তির কোপে ১০৮ জন। মদ্যপান করে গাড়ি চালিয়ে পুলিশের খাতায় নাম তুলেছেন ১০৩ জন। এছাড়াও অন্যান্য অপরাধে ৩০ জনকে জরিমানা করা হয়েছে।  

[আরও পড়ুন: মরুরাজ্যে কুনোর পথভ্রষ্ট চিতা! ঘুম পাড়িয়ে ফেরাল বনদপ্তর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.