Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Chetla

খাস কলকাতায় গলায় রড ঢুকিয়ে ‘খুন’, রক্তাক্ত অবস্থায় একশো মিটার ছুট যুবকের!

পুলিশ ঘটনার তদন্তে নেমে একজনকে আটক করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২৫, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২৫, ১৫:৫৯

options
link
খাস কলকাতায় গলায় রড ঢুকিয়ে ‘খুন’, রক্তাক্ত অবস্থায় একশো মিটার ছুট যুবকের! zoom
প্রতীকী ছবি।

অর্ণব আইচ: খাস কলকাতায় খুন! মদের আসরে বচসা, তার থেকেই যুবকের গলায় ঢুকিয়ে দেওয়া হল লোহার রড! ওই অবস্থাতেই প্রায় একশো মিটার প্রাণ বাঁচাতে ছুটেছিলেন রক্তাক্ত যুবক! পরে তাঁর মৃত্যু হয়। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম অশোক পাসোয়ান। পুলিশ ঘটনার তদন্তে নেমে একজনকে আটক করেছে বলে খবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গতকাল, শনিবার রাতে চেতলা ১৭এ/১৭বি বাসস্ট্যান্ডের সামনে ওই ‘খুনে’র ঘটনা ঘটেছে। বাসস্ট্যান্ডের অদূরেই মদ্যপানের আসর বসেছিল! স্থানীয় কয়েকজন সেই আসরে ছিলেন বলে খবর। মদ্যপানের সময় কোনও বিষয় নিয়ে অশোক পাসোয়ানের সঙ্গে এক যুবকের বিবাদ বাঁধে। বিবাদ চরমে উঠলে অভিযুক্ত যুবক অশোকের গলায় একটি লোহার রড গেঁথে দেয় বলে অভিযোগ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই অবস্থায় অশোক প্রায় একশো মিটার দৌড়ে পালিয়েছিলেন। তারপর রাস্তাতেই পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় চেতলা থানায়। অকুস্থল ও হাসপাতালে পৌঁছয় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ এক যুবককে আটক করেছে। তাঁকে জিজ্ঞসাবাদ চলছে। আর কারা ঘটনায় যুক্ত, সেই বিষয়ে তথ্য পেতে চাইছে পুলিশ। অশোক গাড়ি ধোয়ার কাজ করতেন বলে খবর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.