Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

একধাক্কায় যে ১০টি জনপ্রিয় স্মার্টফোনের দাম কমল

একের পর এক স্মার্টফোনের দাম কমছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৯, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৯, ১৬:০৬

options
link
একধাক্কায় যে ১০টি জনপ্রিয় স্মার্টফোনের দাম কমল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে বহু নামজাদা সংস্থা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজার ধরতে নেমে পড়ায়, কোনও একটি মডেলের জন্য দাম ধরে রাখা প্রস্তুতকারক সংস্থার পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে৷ একের পর এক স্মার্টফোনের দাম কমছে৷ এই প্রতিবেদনে এমন ১০টি স্মার্টফোনের তালিকা তুলে ধরা হল যাদের দাম একধাক্কায় কমে গিয়েছে৷

১. Moto X Play: ২১ এমপি ক্যামেরা, ৫.৫ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন ও ২ জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের এই মডেলটির দাম এখন ১৬,৪৯৯ টাকা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

moto_web

২. Lenovo Vibe S1: এই মডেলটি যখন বাজারে আসে, দাম ছিল ১৫,৯৯৯ টাকা৷ এখন অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইটে ১২,৯৯৯ টাকায় মিলছে ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের মডেলটি৷

৩. Moto X Force: একধাক্কায় প্রায় ১৫ হাজার টাকা দাম কমে ৩২ জিবির মডেলটির দাম ৩৪,৯৯৯ টাকা৷

৪. Asus Zenfone Max: ৫০০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ আসুস জেনফোন ম্যাক্স মডেলটি এখন বিক্রি হচ্ছে ৮,৯৯৯ টাকায়৷

asus_web

৫. OnePlus 2: ১৬ জিবির মডেলটি মিলছে ২০,৯৯৯ টাকায়৷

৬. LG G4: এলজি-র ফ্ল্যাগশিপ জি ৪ মডেলটি এখন মিলছে ৩৪,৯৯৯ টাকায়৷

lg_web

৭. Samsung Galaxy S6: ৪৯ হাজার টাকা থেকে কমে এখন স্যামসং গ্যালাক্সি এস ৬ কিনতে পাওয়া যাচ্ছে ৩৬ হাজার টাকায়৷

৮. Samsung Galaxy S6 Edge: ৫৮,৯০০ টাকা কমে এখন এই স্মার্টফোনের বাজারদর ৪০ হাজার টাকা৷

samsung-web

৯. Moto G 3rd gen: ১৬ জিবি মডেলটির দাম এখন ৯,৯৯৯ টাকা৷

১০. Moto G Turbo: এই মডেলটি অনলাইনে বিক্রি হচ্ছে ১১,৪৯৯ টাকায়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

moto-web

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.