Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

Jio-র আগ্রাসন ঠেকাতে কী পদক্ষেপ নিচ্ছে এয়ারটেল?

কেন এত রাগ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০১৭, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০১৭, ১৩:৪৪

options
link
Jio-র আগ্রাসন ঠেকাতে কী পদক্ষেপ নিচ্ছে এয়ারটেল? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতী এয়ারটেলের কর্ণধার সুনীল মিত্তলের নিশানায় রিলায়েন্স জিও। ফ্রি-তে ইন্টারনেট পরিষেবা দেওয়ায় জিও-র উপর ব্যাপক চটেছেন মিত্তল। টেলিকম ট্রাইবুনালে জিও-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এয়ারটেল। মিত্তল বলেছেন, “ট্রাই, ট্রাইবুনালের কাছে আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি।”

(মাত্র ৯৯৯ টাকায় 4G ফোন আনছে Reliance Jio)

শিল্পপতি মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও-র দেশের টেলিকম মার্কেটে যেন বিপ্লব এনে দিয়েছে। অধিকাংশ ইউজারই এখন জিও-র দিকে ঝুঁকেছেন। এই পরিস্থিতিতে এয়ারটেল কর্ণধার মেজাজ হারিয়ে ফেলেছেন, এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মিত্তল মন্তব্য করেন, “ফ্রি-তে পরিষেবা দেওয়ার এখন দেশের বাজারে একটি অসম প্রতিযোগিতা চলছে। ফ্রি পরিষেবা দেওয়া ঠিক নয়।” তাঁর মতে, টেলিকম ইন্ড্রাস্ট্রি এই মুহূর্তে জিও-র আঘাতে রক্তাক্ত।

(লিমিট পেরিয়ে গেলেও কীভাবে হাই স্পিড ডেটা পাবেন Jio-তে?)

জিও-র মোকাবিলায় প্রায় ৯০০০ টাকার ফোর-জি ডেটা বিনামূল্যে দিচ্ছে। ভোডাফোন, আইডিয়ার মতো সংস্থাও গ্রাহককে ফ্রি ডেটা দিচ্ছে। কিন্তু জিও-র হ্যাপি নিউ ইয়ার অফারের কাছে সেই সব অফার যেন নেহাত শিশু। ৩১ মার্চ পর্যন্ত জিও গ্রাহকরা প্রতিদিন ১ জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা, আনলিমিটেড রিচ ভয়েস কল করার সুযোগ পাবেন। তাই আবার একেবারে বিনামূল্যে।

(3G ফোনে কীভাবে ব্যবহার করবেন Reliance Jio সিম?)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.