Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

সারপ্রাইজ অফার: ১৩ মার্চ থেকে দেদার ফ্রি ডেটা দেবে এয়ারটেল

কতটা ডেটা মিলবে ফ্রি-তে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০১৭, ০৯:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০১৭, ০৯:১৮

options
link
সারপ্রাইজ অফার: ১৩ মার্চ থেকে দেদার ফ্রি ডেটা দেবে এয়ারটেল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ মার্চ থেকে সম্পূর্ণ ফ্রি-তে দেদার মোবাইল ইন্টারনেট ডেটা দেবে এয়ারটেল৷ সংস্থার তরফে গ্রাহকদের পাঠানো ই-মেলে এমনটাই জানানো হয়েছে৷ তবে এটি একটি ‘সারপ্রাইজ অফার’৷ কতটা ডেটা পাওয়া যাবে, সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য মেলেনি৷ এই অফারটি পাবেন শুধুমাত্র পোস্টপেড গ্রাহকরা৷

(ভয়েস কলের জন্য কি সত্যি এবার টাকা কাটবে Jio?)

সূত্রের খবর, এয়ারটেল পোস্টপেড গ্রাহকরা ‘মাই এয়ারটেল’ অ্যাপে গিয়ে জানতে পারবেন তিনি কতটা ফ্রি ডেটা পেয়েছেন৷ ই-মেলে বলা হয়েছে, “আমরা ফ্রি ডেটা দিচ্ছি আপনাকে৷ দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কে আপনার অভিজ্ঞতাকে আরও মধুর করতেই এই উদ্যোগ৷” ১৩ মার্চ থেকে অ্যাপে লগ ইন করলেই জানতে পারা যাবে ঠিক কতটা ডেটা পাওয়া যাবে ফ্রি-তে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(আরও খুশির খবর, Jio গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ জিবি ফ্রি ডেটা)

এর আগে ৩৪৫ টাকার রিচার্জ প্যাকের ঘোষণা করে সকলকে চমকে দিয়েছে এয়ারটেল৷ প্রিপেড গ্রাহকরা এই প্ল্যানে পাবেন ২৮ জিবি ডেটা৷ তবে প্রতিদিন ১ জিবির বেশি ডেটা ব্যবহার করা যাবে না৷ মনে করা হচ্ছে, রিলায়েন্স জিও-র প্রাইম মেম্বারশিপ অফারে ৩০৩ টাকার প্ল্যানকে টক্কর দিতেই এই অফারটি এনেছে এয়ারটেল৷ ৩০৩ টাকায় জিও গ্রাহকরা প্রতিদিন ১ জিবি করে ফোর-জি ডেটা পাবেন৷

(Jio-কে ধরাশায়ী করতে অবিশ্বাস্য দামে বিপুল 4G ডেটা দিচ্ছে Airtel)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.