সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলি অস্ত্রশস্ত্রের খ্যাতি বিশ্বজোড়া৷ কিন্তু অতি সম্প্রতি ইজরায়েলি সেনাবাহিনীর মহিলা সদস্যদের নিয়ে যেন তোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া৷ না, শুধুই তাঁদের সামরিক দক্ষতার জন্য নয়, তাঁদের চোখ ঝলসানো স্বল্পবসনা ছবির জন্য৷ একদিকে তাঁদের মেদহীন টানটান চেহারা, তার উপর হাতে মারণ আগ্নেয়াস্ত্র- দুইয়ের যুগলবন্দিতেই যেন মাতিয়ে রেখেছে ইজরায়েলি মহিলা সেনারা৷
তাই, ইজরায়েলি সেনাবাহিনীর মহিলা সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ এমনিতেই, ১৮ বছর বয়স হলেই সমস্ত ইজরায়েলি নাগরিকদের অন্তত দু’বছরের জন্য সশস্ত্র সেনাবাহিনীতে যোগ দিতে হয়৷ সেখানে তাঁদের ভারী অস্ত্রশস্ত্র চালানো শেখানো হয়৷ গেরিলা হামলার প্রশিক্ষণও দেওয়া হয়৷ ডেইলি মেল জানিয়েছে, যে মহিলাদের ছবি ওই অ্যাকাউন্টে পোস্ট হয়েছে, তাঁদের অধিকাংশেরই বয়স ২০-র কোঠায়৷ ‘হট ইজরায়েলি আর্মি গার্লস’ নাম ওই অ্যাকাউন্টের ফলোয়ার্স প্রায় ৩৪ হাজার৷ রয়েছে ২০০০-এর ও বেশি মহিলাদের আকর্ষণীয় ছবি৷ দেখে নিন সেই সব ছবির ঝলক-
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন