সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিকম অপারেটর বিএসএনএল ঘোষণা করল, ১৫ আগস্ট থেকে বিএসএনএল ল্যান্ডলাইন থেকে যে কোনও নেটওয়ার্কে মোবাইল ও ল্যান্ডলাইনে আনলিমিটেড ফ্রি কল করা যাবে৷ শর্ত একটাই! এই ফ্রি কল করা যাবে শুধুমাত্র রবিবারে৷ নয়া অফারের পাশাপাশি রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফ্রি কল স্কিম চালু থাকবে৷
ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল-এর সদর দফতর নয়াদিল্লি থেকে আজ জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “কনজিউমার ফিক্সড অ্যাকসেস(সিএফএ)-র অনুমতি মোতাবেক বিএসএনএল আগামী ১৫ আগস্ট থেকে আনলিমিটেড ফ্রি কল স্কিম চালু করতে চলেছে৷”
এতদিন রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিএসএনএল ল্যান্ডলাইন থেকে দেশের যে কোনও ল্যান্ডলাইন ও মোবাইলে ফ্রি কল করা যেত৷ আজ বিবৃতি জারি করে বিএসএনএল আরও জানিয়েছে, নতুন ল্যান্ডলাইন গ্রাহকদের জন্য বিশেষ প্রমোশনাল অফার লঞ্চ করা হয়েছে৷
ভারতের বাজারে Samsung Galaxy Note 7
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন