সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ইন্টারনেটের বাজারে এবার জাঁকিয়ে বসতে চলেছে চিনা সংস্থা৷ কারণ ফেসবুকের পর এবার চিনা কোম্পানি আলিবাবাও এ দেশে ফ্রি ইন্টারনেট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ যা টেকস্যাভিদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর৷ শোনা যাচ্ছে, দেশের টেলিকম সংস্থা এবং ওয়াই-ফাই সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে এ নিয়ে একপ্রস্থ কথাবার্তাও হয়ে গিয়েছে আলিবাবার৷
(জঙ্গিগোষ্ঠীগুলিকে এখনও মদত দিয়ে চলেছে পাক সেনা: রিপোর্ট)
কোম্পানির বিদেশি বাজারের প্রেসিডেন্ট জ্যাক হুয়াং বলেন, “ইন্টারনেট অথবা ওয়াই-ফাই পরিষেবা দেয়, এমন সংস্থার সঙ্গে জোট বেঁধে কাজ করতে উৎসুক আমরা৷ অত্যন্ত কম খরচে গ্রাহককে ইন্টারনেট ডেটা এবং উন্নত পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য৷ শুধু তাই নয়, বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থাও করছি আমরা৷ টেলিকম সংস্থাগুলির সঙ্গে আলোচনা চলছে৷”
(২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে বিক্ষোভের মুখে চিকিৎসকরা)
সূত্রের খবর, দেশের যেসব রাজ্যে ইন্টারনেট পরিষেবা পেতে গ্রাহকদের এখন সমস্যা হয়, সেখানেই ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করবে এই চিনা কোম্পানি৷ যদিও এ বিষয়ে এখনও পর্য্ন্ত কোনও কোম্পানির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে৷ এর আগে ফেসবুকও নিজের ফ্রি ইন্টারনেট পরিষেবা Internet.org চালু করেছিল৷ তবে ভারতে সেই প্রকল্প মুখ থুবড়ে পড়ে৷ কারণ ফেসবুকের তরফে বলা হয়েছিল, সেই ইন্টারনেটে শুধুমাত্র বাছাই করা কিছু ওয়েবসাইটই খুলতে পারবেন গ্রাহকরা৷ যা ইন্টারনেট পরিষেবার নিয়ম লঙ্ঘন করার শামিল৷ এবার আলিবাবা এক্ষেত্রে কতটা সাফল্য পায়, সেটাই দেখার৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন