Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

কম দামে ফিচারে ঠাসা স্মার্টফোন Coolpad Note 5 Lite

এই দামে ৩ জিবি, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি? অবিশ্বাস্য মনে হলেও সত্যি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০১৭, ১১:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০১৭, ১১:৫৬

options
link
কম দামে ফিচারে ঠাসা স্মার্টফোন Coolpad Note 5 Lite zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে আত্মপ্রকাশ করল চিনা সংস্থা কুলপ্যাডের নোট ফাইভ লাইট। ৫ ইঞ্চির টাচস্ক্রিন বিশিষ্ট এই স্মার্টফোনটির রেজোলিউশন ৭২০x১২৮০ পিক্সেল।

১ গিগাহার্ৎজ কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৫ প্রসেসর সমৃদ্ধ এই ফোনের র‍্যাম ৩ জিবি। ইন্টারনাল মেমোরি ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই হ্যান্ডসেটে। কম আলোয় সেলফি তোলার জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশ।

[মাত্র ৫ হাজারে ভারতে Redmi 4A আনছে Xiaomi]

কুলপ্যাড নোট ফাইভ লাইট-এ রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০, সঙ্গে ২৫০০ এমএএইচ নন রিমুভেবল ব্যাটারি। মেটাল বডির হ্যান্ডসেটটির ওজন ১৪৮ গ্রাম। বাড়তি নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

[Jio-কে টেক্কা! খুব সস্তায় রোজ ২ জিবি করে ডেটা দিচ্ছে BSNL]

coolpad_web-2

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

এই ফোনে মিলবে ডুয়াল সিন কানেক্টিভিটি। ফোর-জি মডেলের অন্যান্য সমস্ত সুযোগ সুবিধাই বর্তমান। মিলছে একমাত্র ই-কমার্স সাইট আমাজন-এ। বিক্রি শুরু হবে ২১ মার্চ থেকে। ভারতে ফোনটির দাম ৮, ১৯৯ টাকা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.