Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Beauty Care Tips

ধনেপাতার ফেসপ্যাকে দূর হবে ব্রণ, ফিরবে জেল্লা ! কীভাবে বানাবেন? রইল হদিশ

কেমিক্যালযুক্ত প্রসাধনী ছেড়ে ঘরোয়া উপায়েই সেরে নিন রূপটান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২২, ২০:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২২, ২০:৪৪

options
link
ধনেপাতার ফেসপ্যাকে দূর হবে ব্রণ, ফিরবে জেল্লা ! কীভাবে বানাবেন? রইল হদিশ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাবছেন ধনেপাতা দিয়ে আবার ফেসপ্যাক হয় নাকি! রূপ বিশেষজ্ঞরা বলছেন, আমাদের রান্নাঘরে এমন অনেক কিছুই রয়েছে যা কিনা মাত দিতে পারে যে কোনও বাজার চলতি প্রসাধনীকে। আর উপরি পাওনা হল এসবের কোনও সাইড এফেক্ট নেই। ঠিক যেমন ধনেপাতা। যাঁরা খুব ব্রণর সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য ধনে পাতার ফেসপ্যাক দারুণ কাজ করবে!

কীভাবে তৈরি করবেন এই ফেসপ্যাক?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ফেসপ্যাক তৈরি করতে লাগবে কিছু পরিমাণ ধনেপাতা, একটা টমেটো, গোলাপ জল। যাঁদের তৈলাক্ত ত্বক রয়েছে তাঁরা এর মধ্যে লেবুর রস দিতে পারেন। লাগবে মূলতানি মাটিও।

[আরও পড়ুন: ত্বকে জেল্লা ফেরাতে এবার ট্রাই করুন কোরিয়ান রূপটান, রইল সহজ ৫ টি টিপস]

ছোট ছোট করে টমেটো টুকরো করে কেটে নিন। তারমধ্যে ধনেপাতা, গোলাপ জল ও মূলতানি মাটি দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। সব কিছু ভাল করে মিশে গেলে ত্বকে ব্যবহার করুন। আধঘণ্টা মতো রেখে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক সপ্তাহে অন্তত দু দিন ব্যবহার করুন।

এই ফেসপ্যাক ত্বকের জন্য খুবই উপকারি। রোদে পোড়া ত্বকে জেল্লা ফেরাতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক। শুধু তাই নয়, ব্রণ সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরা অবশ্যই ব্যবহার করুন ধনেপাতার এই ফেসপ্যাক।

[আরও পড়ুন: পার্লার ভুলুন, বাড়িতে ময়দা দিয়ে ফেসিয়াল করে ফেলুন সহজ এই পদ্ধতিতে ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.