Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Durga Puja Special Recipe

পুজোয় মাছ-মাংস মুখে তোলেন না? রাঁধুন পনির সালান, এক রেসিপিতেই হবে বাজিমাত

'উৎসব-এর উদরপূর্তি' হোক জম্পেশ!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৫, ১৯:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৫, ১৯:০১

options
link
পুজোয় মাছ-মাংস মুখে তোলেন না? রাঁধুন পনির সালান, এক রেসিপিতেই হবে বাজিমাত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোজনরসিক বাঙালির পুজো মানেই পেটপুজো। আর সেই রসনা তৃপ্ত হলে, উদর ‘বাবাজি’র থেকে বেশি খুশি বোধহয় আর কেউ হন না! উৎসবের প্রহর দুয়ারে কড়া নাড়লেই আনন্দের স্বাদ আরও বেশি করে চেটেপুটে নিতে চায় মন। অনেকেই রয়েছেন যাঁরা পুজোর দিনগুলোয় মাছ-মাংস মুখে তোলেন না, কিংবা অনেকে আবার বছরভর নিরামিষাশী। তবে একপদ খেয়ে একঘেয়ে লাগলে, সংবাদ প্রতিদিন ডট ইন-এর পাতায় রইল আপনাদের জন্য লোভনীয় এক পদ- পনির সালান। যা রান্না করলে পাত তো চেটেপুটে সাফ হবেই, অতিথিদেরও তারিফ পাবেন।

উপকরণ
পনির ৪০০ থেকে ৫০০ গ্রাম, বড় পেঁয়াজ আধখানা, হ‌্যালাপিনো ৪টে বড়, জিরে গুঁড়ো ১/২ চা-চামচ, তিল তিন চামচ, সরষে গুঁড়ো ১/২ চামচ, লঙ্কা গুঁড়ো ১ চামচ, শুকনো নারকেল ১/৪ কাপ, কালোজিরে ১/২ চা-চামচ, তেঁতুলবাটা ২ চামচ, রসুনের কোয়া ২টো, সাদা তেল ২ চামচ, নুন স্বাদমতো, চিনি স্বাদমতো, কারিপাতা কয়েকটা, শুকনো লঙ্কা কয়েকটা, বাদাম ১/৩ কাপ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রণালী
ছোট ছোট টুকরোয় কেটে রাখুন পনির। একটা কড়াইয়ে বাদাম, তিল আর নারকেল শুকনো ভেজে নিন দুই থেকে তিন মিনিট। কোনওভাবেই যেন পুড়ে না যায়। ঠান্ডা হতে দিন। এবার হ্যালাপিনোগুলোয় তেল মাখিয়ে সেগুলো কাঁটা চামচে আটকে আগুনে গ্রিল করে নিন যতক্ষণ না বাইরেটা পুড়ে-পুড়ে আসে। সেগুলো ঠান্ডা করে ছাল ছাড়িয়ে নিন। অর্ধেক করে কেটে নিন। কড়াইয়ে এবার এক চামচ সাদা তেল দিন। পনিরের টুকরোগুলো বাদামি হয়ে আসা পর্যন্ত তেলে সাঁতলে নিন। পেঁয়াজ আর রসুন ছাড়ুন পনিরের মধ্যে। ভালো করে ভেজে নিন।

এবার আগে থেকে ভেজে রাখা বাদাম, তিল, নারকেল মিশিয়ে নিন। হলুদ এবং লঙ্কাগুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন। আরেকটা প‌্যানে বাকি সাদা তেল গরম করে তাতে সরষে, জিরে এবং কালোজিরে ঢালুন। কারিপাতা কুচিয়ে ছেড়ে দিন। তাতে তেঁতুল বাটা এবং ৩/৪ কাপ জল মেশান। জলের পরিমাণ চোখের আন্দাজে বাড়িয়ে-কমিয়ে নিতে পারেন। চার থেকে ৫ মিনিট নাড়ান। স্বাদমতো নুন-চিনি দিন। এবার এই মিশ্রণে পনির ও কেটে রাখা হ‌্যালাপিনো মেশান। ভালো করে কষিয়ে উপরে শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.