Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Egg Recipe

বর্ষার আমেজে ঝাল খাবার খেতে ইচ্ছে করছে? বানিয়ে ফেলুন ‘ডিম ভাপা’

কীভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৩, ১৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৩, ১৯:০৫

options
link
বর্ষার আমেজে ঝাল খাবার খেতে ইচ্ছে করছে? বানিয়ে ফেলুন ‘ডিম ভাপা’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাঞ্চ হোক বা ডিনার, ডিম সবসময়েই হিট। তবে একইভাবে ডিমের পদ খেতে খেতে একঘেয়ে হয়ে গিয়ে থাকলে এবার জেনে নিন নতুন রেসিপি। বর্ষার দুপুরে ঝাল ঝাল এই পদ একেবারে জমে যাবে।

প্রথমেই জেনে নিন ‘ডিম ভাপা’ তৈরি করার জন্য কী কী লাগবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেদ্ধ ডিম- ৬টা
সরষে বাটা- ৪ টেবিল চামচ
পিঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
নারকেল কোরা- আধ কাপ
লঙ্কা গুঁড়ো- আধ টেবিলচামচ
হলুদ- ১ চাচামচ
সরষের তেল- ৩ টেবিলচামচ
ফেটানো টক দই- ২ টোবিলচামচ
চেরা কাঁচা লঙ্কা- ৪টে
নুন, চিনি- স্বাদমতো
ধনেপাতা কুচি- ২ চা চামচ

এবার জেনে নিন কী করে তৈরি করবেন?

প্রশমেই সেদ্ধ ডিমগুলো একটু চিরে নিন। সরষের তেল গরম করে তাতে পিঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ দিয়ে কষান। মশলা কষে এলে তাতে কাঁচা লঙ্কা, ফেটানো টক দই এবং অল্প জল দিয়ে ভাল করে নাড়ুন। এবার তাতে নারকেল কোরা দিয়ে কষান। গ্রেভি ফুটতে থাকলে তাতে সেদ্ধ ডিম দিয়ে ঢাকা দিন। ফুটতে থাকলে ঢাকনা খুলে ধনেপাতা ছড়িয়ে দিন। মাঝারি আঁচে ২ মিনিট রেখে নামানোর আগে কয়েক ফোটা সরষের তেল ছড়িয়ে দিন। এতে সরষের ঝাঁজ বজায় থাকবে খাওয়া অবধি। ব্যস তৈরি আপনার ডিম ভাপা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.