সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Gionee বেজিংয়ের বাজারে লঞ্চ করল Marathon M6 ও M6 Plus স্মার্টফোন৷ এই সিরিজের মডেল দুটির বিশেষত্ব হল এর ব্যাটারি৷ Gionee Marathon M6 মডেলে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও M6 Plus মডেলে রয়েছে ৬০২০ এমএএইচ ব্যাটারি৷
আগস্টের ৬ তারিখ থেকে চিনে মডেল দুটির বিক্রি শুরু হবে৷ ৬৪ জিবি-র মডেলের দাম পড়বে আনুমানিক ২৭ হাজার টাকা ও ১২৮ জিবি-র মডেলের দাম পড়বে ৩০ হাজার টাকার আশেপাশে৷
সংস্থার দাবি, ম্যারাথন মডেলে ৯ভি/২এ ডুয়াল চার্জ চিপ ব্যবহার করা হয়েছে৷ এই প্রযুক্তির সুবিধা হল, চার্জ করলেও স্মার্টফোন গরম হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ ব্যাটারিকে আরও দ্রুত, সুরক্ষিত উপায়ে চার্জ করা যাবে৷ পাশাপাশি, এম৬ মডেলকে ‘পাওয়ার ব্যাঙ্ক’ হিসাবেও ব্যবহার করা যাবে৷ এই মডেলের সাহায্যে অন্যান্য ডিভাইসকেও চার্জ করা যাবে৷ জিওনির দাবি, সাধারণ পাওয়ার ব্যাঙ্কের তুলনায় এম৬ ২০% দ্রুত চার্জ করতে সক্ষম হবে৷
জিওনি দাবি করেছে, তাদের রিসার্চ টিম ইন-হাউস পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে৷ নয়া প্রযুক্তি এই দুই হ্যান্ডসেটের পাওয়ার কনজাম্পশনকে আরও অপটিমাইজ করবে৷

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন