Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Durga Puja Home Decor

ঘরের সাজে ছোঁয়া থাকুক উৎসবের, রইল সহজ কিছু টিপস

পুজোর সাজে সেজে উঠুক আপনার অন্দরমহল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১৭:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১৭:৩৬

options
link
ঘরের সাজে ছোঁয়া থাকুক উৎসবের, রইল সহজ কিছু টিপস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই গোটা শহর জুড়ে পুজোর সাজ। নিজেকে সাজানোর জন্যও তো নিশ্চয়ই পোশাক কিনে ফেলেছেন। কিন্তু নিজের বাড়িকে সাজাবেন তো (Durga Puja Home Decor) ? ভাবছেন, কীভাবে বাড়ির সাজে নতুনত্ব আনবেন? নো চিন্তা, পুজোর ঘরের সাজসজ্জার রইল টিপস।

১) বসার ঘর সাজান মাটির শো পিস দিয়ে। সারা বছর তো নানান পেন্টিং, নানারকমের শোপিস দিয়ে ঘর সাজিয়ে থাকেন। পুজোর সময় ঘরে আনুন নতুন ছোঁয়া। ঘর সাজাতে ব্যবহার করুন মাটির ফুলদানি, মাটির ঝাড় এবং মাটির বিভিন্ন শো পিস।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২) বাঁশ ও বেতের তৈরি চেয়ার বা মোরা রাখুন ঘরে। তেমনই কিংবা বাঁশের তৈরি প্লেট, চামচের সেট কিনতে পারেন। খেয়াল রাখবেন আপনার বাড়ির সাজে যেন থাকে বাঙালিয়ানার ছোঁয়া।

৩) ডাইনিং টেবিলে ওপর এমন জিনিস রাখলে ঘর দেখাবে সুন্দর। এরই ঘরে ঘরে রাখুন গাছ। বর্তমানে অনেকেই গাছ দিয়ে অনেকে ঘর সাজান। এতে ঘর থাকবে ঠান্ডা তেমনই ঘর দেখাবে সুন্দর।

৪) শোওয়ার ঘরে জানলায় লাগান হালকা রঙের পর্দা। আর বিছানা এমন চাদর পাতুন যাতে বাউলের ডিজাইন, ফুলের নকশা, আলপনা ডিজাইনে মতো নকশা থাকবে। হালকা রঙের চাদর পাতা ভালো। এতে গরমে ঘর থাকবে ঠান্ডা সঙ্গে আসবে বাঙালি ছোঁয়া। ইচ্ছে করলে, জানালার আকর্ষণ বাড়াতে ঝুলিয়ে দিতে পারেন লাল ও সাদা রঙের শাড়িও। দেখবেন ঘরের লুক বদলে যাবে। একটা পুজো পুজো ভাব আসবে।

৫) কুশন কভার, টেবিল ক্লথে রঙের ছোঁয়া আনুন। তেমনই শোওয়ার ঘর সাজাতেও ব্যবহার করতে পারেন গাছের। কিংবা ঘরের জানলায় গাছ রাখুন।

৬) বকুল, রজনীগন্ধা, দোলন চাপা কিংবা বেলফুল, শিউলি ফুলের মালা দিয়ে যেমন ঘর সাজাতে পারেন তেমনই রাখতে পারেন গোলাপ বা সূর্যমুখী ফুল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.