Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bread

সকালবেলা জলখাবারে টোস্ট মাস্ট? তিন-চারদিন নিশ্চিন্তে এই উপায়ে রাখুন পাউরুটি

কীভাবে সংরক্ষণ করবেন জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৫, ১৭:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৫, ১৭:৫৬

options
link
সকালবেলা জলখাবারে টোস্ট মাস্ট? তিন-চারদিন নিশ্চিন্তে এই উপায়ে রাখুন পাউরুটি zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালবেলায় চটজলদি জলখাবার বানাতে গৃহস্থের ভরসা সিংহভাগ সময় পাউরুটি। টোস্ট হোক বা স্যান্ডউইচ চটজলদি সকালবেলায় পেট ভরাতে পাউরুটি। কিন্তু জলখাবারে প্রয়োজনের বেশি পাউরুটি থেকে গেলে তা কীভাবে সংরক্ষণ করবেন জানেন? রইল আপনার জন্য টিপস।

মনে রাখবেন পাউরুটি ফ্রিজে ২-৩ দিন রেখে খাওয়া যায়। অনেকেই পাউরুটি ওই প্লাস্টিকের প্যাকেটেই মুড়ে রেখে দেন। তাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। তাই এইভাবে ফ্রিজে পাউরুটি রাখা থেকে বিরত থাকুন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মনে রাখবেন প্লাস্টিকে পাউরুটি মুড়ে রাখলে তা নষ্ট হয়ে গিয়ে তা যেহেতু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভবনা থাকে তাই ব্রাউন পেপার বা সুতির কাপড়ে মুড়ে রাখলেও পাউরুটি থাকবে টাটকা।

যদি এর বদলে আরও ভালো উপায় অবলম্বন করতে চান আপনি আপনার ভাঁড়ারে থাকা পাউরুটি ভালো রাখার জন্য, তাহলে ব্যবহার করতে পারেন ব্রেডবক্স। ব্রেডবক্সে পাউরুটি ভরে যদি ফ্রিজে রাখা যায় তাহলে তা দীর্ঘদিন পর্যন্ত টাটকা থাকবে।

যদি ফ্রিজে না রাখা সম্ভব হয় তাহলে হেঁশেলের এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো পৌঁছাবে না।

দু-একদিনের বেশি পাউরুটি সংরক্ষণ করতে চাইলে ব্রেডবক্সে তা রাখতে পারেন। তবে চেষ্টা করবেন খুব বেশিদিন ধরে রেখে খাবেন না। বেশিদিন ধরে খেলে তা স্বাস্থ্যকর থাকে না। তাই বেশিদিন ধরে তা রেখে খাওয়া থেকে বিরত থাকুন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.