Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Household Tips

গেরস্থালির বহু সমস্যার সমাধান দেবে একটুখানি নুন আর লেবু, কীভাবে?

একটুখানি নুন আর লেবু দিয়েই হবে চটজলদি মুসকিল আসান। কীভাবে? রইল টিপস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৫, ১৭:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৫, ১৭:১৩

options
link
গেরস্থালির বহু সমস্যার সমাধান দেবে একটুখানি নুন আর লেবু, কীভাবে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিনের ব্যস্ততায় বাড়ির সমস্ত কোণের ধুলোবালি ঝেড়ে একদম সাফ রাখা বেশ চ্যালেঞ্জিং বিষয়। গেরস্থালির বিভিন্ন জিনিস পরিষ্কার করতে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন আপনার রান্নাঘরে থাকা একটুখানি নুন আর লেবুর উপর। নানা সমস্যার সমাধানে একটুখানি নুন আর লেবু দিয়েই হবে চটজলদি মুসকিল আসান। কীভাবে? রইল টিপস।

জামাকাপড়ে কোনও জেদি দাগ লেগে রয়েছে যা অনেক চেষ্টার পরও উঠছে না সেক্ষেত্রে ওই দাগের অংশটুকুতে একটু নুন আর পাতিলেবুর রস মিশিয়ে রেখে দিন। বেশ কিছুক্ষণ রাখার পর তা ভালোভাবে ধুয়ে নিলে দেখবেন কড়া দাগের থেকে সহজেই রেহাই দিল নুন আর লেবু।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সারা দিনের রান্নার পর সাধের রান্নঘরের ভল বদলে গিয়েছে? চারিদকে তেল আর ধুলোময়লা? রান্নাঘর পরিষ্কার করার অন্যান্য উপকরণের সঙ্গে একটু লেবুর রস আর বেশ খানিকটা নুন মিশিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করলে মিলবে চটজলদি সমাধান।

ঘর মোছার জলে একটু নুন আর লেবুর রস বা লেবুর খোসা ব্যবহার করলে জীবাণুমুক্ত হবে আপনার ঘরের মেঝে।

পোড়া দাগ থেকে বাসনে আঁশটে গন্ধ বহু চেষ্টাতেও যদি না ওঠে তবে একটি পাত্রে নুন ও লেবুর রস নিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা দিয়ে বাসন মেজে ধুয়ে নিলেই পাবেন এই সমস্যা থেকে রেহাই।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.