Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Ganesh Puja 2023

গণেশ পুজোয় সেজে উঠুক আপনার ঘরও, কীভাবে সাজাবেন? রইল টিপস

সংসারে সমৃদ্ধি আনতে এভাবেই সাজান ঘর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১৮:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১৮:৪৩

options
link
গণেশ পুজোয় সেজে উঠুক আপনার ঘরও, কীভাবে সাজাবেন? রইল টিপস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেকোনও পুজো পার্বণে ঘরকে যদি সুন্দর করে সাজানো যায়, তাহলে গোটা বাড়ি জুড়েই একটা পজিটিভ ফিল আসে। ফুলের মালা, রঙিন আলপনা (Rangoli), ধূপকাঠির গন্ধে ঘর বারান্দা ভরে গেলে মনে হবে সুখ বাসা বাঁধবে আপনার সংসারেই। 

১) ঘরের দুয়ারে সুন্দর করে সাজিয়ে রাখুন দ্বারঘট। দ্বারঘটের চারপাশে হলুদ গাঁদার মালা জড়িয়ে দিন। ঘরে ঢোকার মূল দরজায় লম্বা লম্বা করে গাঁদার মালা ঝুলিয়ে দিন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২) লাল ও হলুদ রং গণেশ ঠাকুরের খুব প্রিয়। তাই ঘর সাজানোর ব্য়াপারে এই দুটো রংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। কিনে আনতে পারেন লাল ও হলুদ রঙের ওড়না। ওড়নায় ছোট ছোট করে কুঁচি করে জানলায় পর্দা হিসেবে ব্যবহার করতে পারেন।

[আরও পড়ুন: বাড়ির ছাদে মিনারেলস্‌ওয়ালা ওয়াটার ট্যাঙ্ক, সিলভার পি ফোর ইন্টারন্যাশনাল লাগান]

৩) ঘরের সামনে বা সিঁড়িতে আলপনা এঁকে দিন। আলপনা আঁকার সময় ব্যবহার করুন হলুদ ও লাল রং।

৪) প্রত্য়েকটি ঘরে ফুলদানিতে ফুল রাখুন। এ ব্যাপারে লাল এবং হলুদ রঙের ফুলকেই গুরুত্ব দিন বেশি।

৫) একটি পাত্রে কিছু পরিমাণ জল রাখুন। জলের মধ্যে গোলাপের পাপড়ি ভাসিয়ে দিন। ঠাকুরের সামনে এটি রাখতে পারেন। বেশি বড় পাত্র হলে আলপনার উপরে পাত্র রেখে সাজাতে পারেন।

৬) লাল, হলুদ কাগজ কেটে রিং বানিয়ে নিন। তারপর সেই রিং দিয়ে কাগজের চেন বানিয়ে নিন। ঘরের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল পর্যন্ত টেনে দিন।

[আরও পড়ুন: রান্নাঘরের ভিতরে ভুলেও এই কাজগুলি করবেন না, সাবধান করলেন বাস্তু বিশেষজ্ঞ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.