Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বর্ষায় চামড়ার জুতো ঠিক রাখতে কী করবেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা নিয়ে বাঙালির যত রোম্যান্টিকতাই থাক না কেন, জুতোর ক্ষেত্রে এ ঋতু মোটেও সুখের নয়৷ অনেকেই এই সময় চামড়ার জুতো তুলে রাখেন৷ কিন্তু যাঁদের জুতো পরতেই হয় তাঁদের চিন্তার শেষ নেই৷ বর্ষার জলে সাধের জুতোর দফারফা হওয়া খুবই স্বাভাবিক ঘটনা৷ তাছাড়া ব়্যাকে জুতো থাকলেও এসময় ড্যাম্প ধরার সম্ভাবনা থাকে৷ তাহলে এক্ষেত্রে কী করবেন? … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/lifestyle/home-to-keep-leather-shoe-safe-in-monsoon/pid/9312/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "বর্ষায় চামড়ার জুতো ঠিক রাখতে কী করবেন?"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৯, ১৬:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৯, ১৬:৪৯

options
link
বর্ষায় চামড়ার জুতো ঠিক রাখতে কী করবেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা নিয়ে বাঙালির যত রোম্যান্টিকতাই থাক না কেন, জুতোর ক্ষেত্রে এ ঋতু মোটেও সুখের নয়৷ অনেকেই এই সময় চামড়ার জুতো তুলে রাখেন৷ কিন্তু যাঁদের জুতো পরতেই হয় তাঁদের চিন্তার শেষ নেই৷ বর্ষার জলে সাধের জুতোর দফারফা হওয়া খুবই স্বাভাবিক ঘটনা৷ তাছাড়া ব়্যাকে জুতো থাকলেও এসময় ড্যাম্প ধরার সম্ভাবনা থাকে৷ তাহলে এক্ষেত্রে কী করবেন? কয়েকটা সহজ উপায় মেনে চললে কিন্তু বর্ষাতেও জুতোকে দিব্যি ভাল রাখা যায়৷

নিয়মিত পালিশ

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আপনি কি জুতো মাঝেমধ্যে পালিশ করান? কোনও নিয়ম মেনে পালিশের ধার ধারেন না? তবে এ অভ্যাস ছাড়ুন৷ এই বর্ষার সময় নিয়মিত জুতো পালিশ করানো উচিত৷ তাতে কাদা, ছত্রাক ইত্যাদি উঠে যায়৷ এছাড়া পালিশ থাকলে অনেকসময় জুতোর উপর জল জমে থাকে না৷ তাই এই ঋতুতে নিয়মিত জুতো পালিশ মাস্ট৷

shoe-tips-10

ওয়াক্সিং

সাধারণ ‘শ্যু কন্ডিশনার’ দিয়ে পালিশের থেকে একটু আলাদা ‘শ্যু ওয়াক্সিং’ ৷ জুতো যদি দামি হয় তবে বর্ষার গোড়াতেই এটা করিয়ে নেওয়া ভাল৷ এর ফলে জুতোর চামড়া একদম সুরক্ষিত থাকবে৷

ওয়াটারপ্রুফ স্প্রে

একটু খোঁজ করলেই জুতোর দোকানে মিলবে এই স্প্রে৷ এ জিনিস নিজের সঙ্গে রাখতে পারেন৷ হঠাৎ বর্ষার আগমনে জুতোয় লাগিয়ে নিলেই কেল্লাফতে৷ তবে স্প্রে প্রয়োগে জুতোর রঙ বদলানোর সম্ভাবনা থাকে৷ সেটা মাথায় রেখেই স্প্রে বেছে নিন৷

shoe-tips-6

জুতো যদি ভিজে যায় তাহলে কী করবেন?

  • ভেজা জুতো শুকোতে তাপ দেবেন না৷ তাতে চামড়া শুকোবে ঠিকই কিন্তু চামড়া এবড়ো খেবড়ো আকার ধারণ করবে৷ তাতে জুতোটাই নষ্ট হবে৷
  • ড্রায়ার দিয়ে জুতো শুকনো করবেন না৷
  • বাড়তি জল ঝরিয়ে ফেলার পর জুতো শুকোতে কাগজ বা কাপড় ব্যবহার করুন৷ তাতে চামড়ার ভিতরের জল শুষে নেবে৷
  •  ঘরের তাপমাত্রায় জুতো শুকনো না হলে ভেপার ব্যবহার করা যেতে পারে৷ ভেপার আয়রনের মাধ্যমে এ কাজ করা যেতে পারে৷

    shoe-tips-8

    দুর্গন্ধ দূর করতে

    বর্ষায় জুতো ভিজলে বাজে গন্ধ হতে পারে৷ তাই এক্ষেত্রে ভিনিগার ব্যবহার করতে পারেন৷ একটা ছোট্ট কাপড় ভিনিগারে ভিজিয়ে জুতোর ভিতরটা ভাল করে মুছে নিন৷ এতে দুর্গন্ধ দূর হবে৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.