Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

জ্বর থেকে রেহাই পেতে এই অভ্যাসগুলি এখনই বদলান

জেনে নিন কীভাবে দূরে থাকবেন জীবাণু থেকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৮, ১৮:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৮, ১৮:৪৭

options
link
জ্বর থেকে রেহাই পেতে এই অভ্যাসগুলি এখনই বদলান zoom
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে অক্টোবর মাস৷ আর কয়েকদিন পরেই বঙ্গে আসবে শীত৷ আমাদের ধারণা, আবহাওয়া পরিবর্তনের জন্য ঘরে ঘরেই লেগে রয়েছে সর্দি কাশির ধুম৷ চিকিৎসকদের মতে, শুধু আবহাওয়া পরিবর্তনই নয়৷ আপনার নিত্যদিনের নানা অভ্যাসও হতে পারে শারীরিক অসুস্থতার কারণ৷ তাই আজও বদলান আপনার অভ্যাস৷

সাধারণত জীবাণু থেকে সর্দি, কাশিতে আক্রান্ত হই আমরা৷ একজনের শরীরে ঢোকা জীবাণু খুব সহজেই ছড়িয়ে পড়ে আপনার পাশের ব্যক্তির শরীরে৷ কিন্তু সহজ একটি অভ্যাসই আপনাকে জীবাণুর হাত থেকে বাঁচাতে পারে৷ তাই খাওয়াদাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নিন৷ এমনকী হাঁচি-কাশির পরও অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[চিকিৎসকের পরামর্শ মেনে এভাবেই কাটান শিশুর স্মার্টফোন আসক্তি]

রোগ প্রতিরোধ করার ক্ষমতা না থাকলেও, বারবার সর্দি-কাশি এমনকী, জ্বরের মতো সমস্যাতেও ভুগতে পারেন আপনি৷ চিকিৎসকদের মতে, ডায়েট মেনে খাওয়াদাওয়া এবং যোগাভ্যাস করলে এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন আপনি৷

কম জল পান করার অভ্যাস থাকলে, তা এখনি বদলান৷ জানেন কী, নইলে বড়সড় শারীরিক সমস্যা দেখা দিতে পারে আপনার৷ জল কম পানের ফলে শুধু যে পেট কিংবা হজমের সমস্যা হয়, তা নয়৷ কমে যেতে পারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও৷

রোগের কবল থেকে মুক্তি পেতে দাঁত দিয়ে নখ কাটা এমনকী মুখে হাত দেওয়ার অভ্যাস থাকলে তা বদলে ফেলুন৷ জানেন কী, এই অভ্যাসের জন্য প্রতিদিন হাজার হাজার জীবাণু আপনার শরীরে প্রবেশ করতে পারে৷

[সাবধান! ঘুমের মধ্যে চিন্তা ডেকে আনতে পারে মারাত্মক সমস্যা]

চিকিৎসকদের মতে, সাধারণত জীবাণুজনিত কারণে সর্দি-কাশি হলে, তা সারতে সময় লাগে চার-পাঁচদিন৷ কিন্তু সর্দি, কাশি কিংবা জ্বর দীর্ঘমেয়াদী হলে তা চিন্তার কারণ৷ তাই এখনই চিকিৎসকের কাছে যান৷ অ্যালার্জি থেকেও এই সমস্যা হতে পারে আপনার৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.