সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স রিটেল দেশের বাজারে নিয়ে এল Lyf ব্র্যান্ডের নতুন F1 Plus স্মার্টফোন৷ ই-কমার্স সাইট স্ন্যাপডিলে হ্যান্ডসেটটি মিলবে ১৩,০৯৯ টাকার বিনিময়ে৷ শোনা যাচ্ছে, Lyf Water 9 স্মার্টফোনটিও নাকি বাজারে এনেছে সংস্থা, কিন্তু রিলায়েন্স সূত্রে এখনও এ খবরের সত্যতা স্বীকার করা হয়নি৷
Lyf-এর অন্যান্য হ্যান্ডসেটগুলির মতো F1 Plus স্মার্টফোনও ফোর-জি VoLTE (ভয়েস ওভার এলটিই) সাপোর্টেড৷ ডুয়াল সিমের এই হ্যান্ডসেট থেকে এইচডি ভয়েস ও ভিডিও কল করা যাবে৷ ৫.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন, রেজোলিউশন ১০৮০x১৯২০ পিক্সেল৷ এর অ্যামোলেড ডিসপ্লে-কে সুরক্ষিত রাখবে কর্নিং গরিলা গ্লাস৷ Lyf F1 Plus হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ ১.৬ গিগাহার্ৎজ অক্টা-কোর প্রসেসরের সঙ্গে ক্লাব্ড ৩ জিবি র্যাম৷ ৩২ জিবি ইন্টারনাল মেমোরি মাইক্রো এসডি কার্ডের সাহায্যের বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত৷ ক্যামেরার প্রসঙ্গে আসা যাক৷ এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের৷ ১৫২ গ্রাম ওজনের এই ফোনের ওজন ৩২০০ এমএএইচ৷
একইসঙ্গে, শোনা যাচ্ছে Lyf Water 9 হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনও বেশ আকর্ষণীয়৷ ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে-র এই হ্যান্ডসেটের র্যাম ২ জিবি, ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি৷ তবে মডেলটির দাম জানাতে পারেনি ফোন রেডার ডট কম৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন