সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের দুনিয়ায় মাইক্রোম্যাক্স Canvas 5 সিরিজের প্রতিটি মডেলই ক্রেতাদের মন জয় করেছে৷ শুক্রবার থেকে সেই সিরিজেরই আরও একটি ফোন বাজারে এসে গেল৷ নাম Micromax Canvas 5 Lite৷ মধ্যবিত্তের এক্কেবারে নাগালের মধ্যে এই স্মার্টফোনটি চলতি পুজোর মরশুমে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা মোবাইল প্রস্তুতকারক সংস্থাটির৷ চলুন এক নজরে জেনে নেওয়া যাক এই নয়া মডেলের খুঁটিনাটি৷

- অ্যান্ড্রয়েড ৫.১-এর ললিপপ ভার্সনের ডুয়াল সিম ফোনটিতে 4G LTE সাপোর্ট করবে৷ অর্থাৎ এতে অনায়াসেই 4G সিম ব্যবহার করতে পারবেন৷
- পাঁচ ইঞ্চির Full HD স্ক্রিনটি IPS ডিসপ্লে হওয়ায় এতে ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও মজাদার৷
- 2GB ব়্যাম বিশিষ্ট এই মডেলটির ক্যামেরাও মন্দ নয়৷ রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল ও সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল-যুক্ত ফ্রন্ট ক্যামেরা৷
- এবার জেনে নেওয়া যাক 16GB ইন্টারনাল মেমোরি বিশিষ্ট স্মার্টফোনটির ব্যাটারি কেমন! 2000mAh ব্যাটারি যুক্ত এই ফোন একবার চার্জ করলে ১৫০ ঘণ্টা চলবে৷ পাশাপাশি সাড়ে চার ঘণ্টা কথাও বলা যাবে৷
- এছাড়া ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম রেডিওর মতো সাধারণ ফিচারগুলি তো রয়েছেই৷
আপাতত এই মডেলটি শুধুমাত্র ই-কমার্স সাইট স্ন্যাপডিলে পাওয়া যাচ্ছে৷ দাম শুনলে হয়তো এখনই অর্ডার দিতে বসে পড়বেন! কারণ মাত্র ৬,৪৯৯ টাকায় এত ফিচার যুক্ত স্মার্টফোন তো সবসময় কেনার সুযোগ পাওয়া যায় না!
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন