Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

Windows 7 ও 8.1-এর উৎপাদন বন্ধ করল মাইক্রোসফট

এখন থেকে কম্পিউটার কিনলেই মিলবে প্রি-ইনস্টলড উইন্ডোজ ১০৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৬, ১৭:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৬, ১৭:০৫

options
link
Windows 7 ও 8.1-এর উৎপাদন বন্ধ করল মাইক্রোসফট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের জনপ্রিয়তম অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১-এর উৎপাদন বন্ধ করল মাইক্রোসফট৷ সেই সঙ্গে অবসান ঘটল একটি যুগের৷ সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হল, নতুন করে উইন্ডোজ ৭, ৮.১ আর বিক্রি করা হবে না৷

যার অর্থ, ডেল বা তোশিবা-র মতো সংস্থার পার্সোনাল কম্পিউটারে প্রি-ইনস্টলড উইন্ডোজ ৭ বা ৮.১ মিলবে না৷ অবশ্য, এর বছর দুয়েক আগেই উইন্ডোজ ৭-এর খুচরো বিক্রি বন্ধ করে দিয়েছিল মাইক্রোসফট৷ এখন থেকে প্রতিটি নতুন উইন্ডোজ পিসি-র সঙ্গে উইন্ডোজ ১০ ভার্সন মিলবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উইন্ডোজ ৭ বাজারে আত্মপ্রকাশ করে ২০০৯ সালে৷ তারও প্রায় তিন বছর পর বাজারে আসে উইন্ডোজ ৮৷ বিশেষজ্ঞরা মনে করছেন, জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭-এর জমানা শেষ হওয়ায় এক ধাক্কায় উইন্ডোজ ১০-এর বিক্রি বেড়ে যাবে৷ সামনেই বড়দিন৷ উৎসবের মরশুমে মার্কিন মুলুক-সহ বিশ্বজুড়ে উইন্ডোজের বিক্রি বাড়বে বলে আশাবাদী সংস্থা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.