Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ডিসেম্বরেই বাজারে Moto M

দেখুন সেই ছবি...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৬, ২০:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৬, ২০:৪৯

options
link
ডিসেম্বরেই বাজারে Moto M zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষিত মোটো এম স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল অনলাইনে৷ শুধু বিবরণই নয়, টুইটারে ফাঁস হয়ে গিয়েছে হ্যান্ডসেটটির ছবিও৷

অ্যান্ড্রয়েড সোল-এর দাবি, মোটো এম হ্যান্ডসেটটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫৷ সঙ্গে ৩/৪ জিবির র‍্যাম ও অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷ অ্যাড্রিনো ৫০৬ গ্রাফিক্স-এর সৌজন্যে মিলবে দুর্দান্ত স্ক্রিন রেজোলিউশন৷ ডিসেম্বরেই প্রকাশ্যে আসতে চলেছে হ্যান্ডসেটটি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্যামেরার প্রসঙ্গে আসা যাক৷ নয়া হ্যান্ডসেটটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার থাকবে৷ ৫.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে৷ ইন্টারনাল স্টোরেজ টেক্কা দিতে পারে সমসাময়িক যে কোনও ফোনকে৷ ৩২ ও ৬৪ জিবির দুটি ভেরিয়েন্ট আসবে বাজারে৷ বাজারের পরিস্থিতি বুঝে শেষে আসতে পারে ১২৮ জিবির মডেলও৷ অ্যান্ড্রয়েড সোল-এর দাবি, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মডেলটি শুধুমাত্র চিনে আত্মপ্রকাশ করবে৷ ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে আসবে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের হ্যান্ডসেটটি৷

সাউন্ডের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে নয়া মডেলে৷ লেনোভোর ১.৫ ওয়াটের স্পিকারের সঙ্গে থাকবে স্মার্ট অ্যামপ্লিফায়ার৷ সঙ্গে ৫১০০ এমএএইচ ব্যাটারি৷ ৩.৫ এমএম মিউজিক জ্যাক থাকবে৷ নয়েস ক্যানসেলেশন ইউনিট ছাড়াও থাকবে দুটি মাইক্রোফোন৷  তবে এট ফিচার সমৃদ্ধ হ্যান্ডসেটটির দাম এখনও জানা যায়নি৷

দেখুন সেই ফাঁস হওয়া ছবি-

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.