Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬

এক আঙুলে ঢাকো নগ্নতা, নয়া চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ার

সত্যি কি নগ্নতা এক আঙুলে ঢাকা পড়ে? আসলে নগ্নতার প্রতীক হিসেবে শরীরে যে অংশগুলি দেখা হয়, শুধু সেগুলোকে আড়াল করেই দেদার সেলফি পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০১৬, ২১:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০১৬, ২১:১০

options
link
এক আঙুলে ঢাকো নগ্নতা, নয়া চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্টুন ছবিটি দেখেছিলেন অনেকেই৷ এক কন্যে সেলফি তুলছেন আয়নার সামনে দাঁড়িয়ে৷ শরীর ও ক্যামেরার মধ্যে আঙুলটি এমনভাবে রাখা যাতে শরীরে বিশেষ অংশ গোপন থাকে৷ কিন্তু তখন কে জানত, এটাই হয়ে উঠবে সোশ্যাল মিডিয়ার নয়া চ্যালেঞ্জ৷ হ্যাঁ, এক আঙুলে নগ্নতা ঢেকে সেলফি তোলাতেই এখন মশগুল নেটদুনিয়া৷

আইস বাকেট চ্যালেঞ্জ থেকে কিংবা দশ শব্দে গল্প লেখা- নানা সময়ে নানা চ্যালেঞ্জ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়৷ সম্প্রতি ট্রেন্ডিংয়ে এই ওয়ান ফিঙ্গার সেলফি চ্যালেঞ্জ৷ জাপানি এক অ্যানিমেশন শিল্পীর মস্তিষ্কপ্রসূত এ ভাবনা৷ যথারীতি তাঁর এই ভাবনার প্রকাশ ছিল কার্টুনে৷ কিন্তু নেটিজেনরা তা নিজের করে নেন৷ নগ্নতা নিয়ে ছুৎমার্গ ঝেড়ে ফেলে অনেকেই পোস্ট করছেন নগ্ন সেলফি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

29-033313-1_finger_selfie_challenge_goes_viral

না ঠিক নগ্ন বলা যায় না৷ কোনও না কোনওভাবে এক আঙুলে ঢাকার চেষ্টা নগ্নতা৷ কিন্তু সত্যি কি নগ্নতা এক আঙুলে ঢাকা পড়ে? আসলে নগ্নতার প্রতীক হিসেবে শরীরে যে অংশগুলি দেখা হয়, শুধু সেগুলোকে আড়াল করেই দেদার সেলফি পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া৷ স্তনবৃন্ত বা যৌনাঙ্গ আড়াল করে সেলফিতেই চ্যালেঞ্জ জমাচ্ছেন অনেকে৷ একজন আর একজনের প্রতি ছুঁড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ৷ তা গ্রহণ করে তিনিও এক আঙুলে ঢাকছেন নগ্নতা৷

1bebb7fb1633ec7c1ebba8f1308139f8

তবে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরুপ প্রতিক্রিয়াও কম নয়৷ অনেকেই একে অপসংস্কৃতি বলে ব্যাখ্যা করছেন৷ কিন্তু নেটিজেনরা অবশ্য তাতে বিশেষ পাত্তা দিচ্ছেন না৷ বরং যৌনতার খোলা হাওয়ায় মেতেছেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পাল্টা খেলায়৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

onefingerselfiechallenge-640x494

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.