Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

জিও ‘চ্যালেঞ্জ’ ঠেকাতে নতুন চমক বিএসএনএলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিওর ‘ডেটাগিরি’ সমস্ত টেলিকমিউনিকেশন দুনিয়ার কাছে নয়া ‘চ্যালেঞ্জ’ ৷ কার্যত এ কথা স্বীকারই করে নিয়েছে বিএসএনএল৷ তবে হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয় কেউই৷ আর তাই জিও-কে ঠেকাতে নয়া দাওয়াই বিএসএনএলের৷ ‘সারভাইবাল অফ দ্য ফিটেস্ট’ তত্ত্বই এখন টেলিকমিউনিকেশন দুনিয়ায় সবথেকে চর্চিত৷ ডেটার প্রায় লুঠ দিয়ে যে ছক্কা হাঁকিয়েছে জিও, তা রুখতে একই … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/lifestyle/new-plans-of-bsnl-to-compete-with-reliance-jio/pid/18911/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "জিও ‘চ্যালেঞ্জ’ ঠেকাতে নতুন চমক বিএসএনএলের"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৬:৪২

options
link
জিও ‘চ্যালেঞ্জ’ ঠেকাতে নতুন চমক বিএসএনএলের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিওর ‘ডেটাগিরি’ সমস্ত টেলিকমিউনিকেশন দুনিয়ার কাছে নয়া ‘চ্যালেঞ্জ’ ৷ কার্যত এ কথা স্বীকারই করে নিয়েছে বিএসএনএল৷ তবে হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয় কেউই৷ আর তাই জিও-কে ঠেকাতে নয়া দাওয়াই বিএসএনএলের৷

‘সারভাইবাল অফ দ্য ফিটেস্ট’ তত্ত্বই এখন টেলিকমিউনিকেশন দুনিয়ায় সবথেকে চর্চিত৷ ডেটার প্রায় লুঠ দিয়ে যে ছক্কা হাঁকিয়েছে জিও, তা রুখতে একই মূল্যে আরও বেশি ডেটা দেওয়া বা প্রায় সমপরিমাণ ডেটা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই৷ বিএসএনএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অনুপম শ্রীবাস্তবও তাই-ই বলছেন৷ জিও-র আগ্রাসন রুখতে তাই ভরসা  পাল্টা আগ্রাসনেই৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী সেই আগ্রাসন? ডেটার মূল্য  প্রায় আশ্চর্যজনকভাবে কমিয়ে আনল বিএসএনএল৷ তাদের নয়া পরিকল্পনায় প্রতি জিবি ডাউনলোডে মাত্র এক টাকা খরচ হবে গ্রাহকদের৷ এই ‘আনলিমিটেড ওয়্যারলাইন ব্রডব্র্যান্ড প্ল্যান’ দিয়েই গ্রাহক ধরে রাখার পরিকল্পনা সংস্থাটির৷ এছাড়া থাকছে ‘নাইট কলিং’ অফার৷ ল্যান্ডলাইন কানেকশনে রাত নটা থেকে সকাল সাতটা পর্যন্ত যে কোনও নেটওয়ার্কে ফোন করা হবে বিনামূল্যে৷ এছাড়া রবিবারে যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কল করার স্বাধীনতাও দেওয়া হয়েছে৷ একগুচ্ছ পরিষেবা দিয়েই আপাতত জিও-র চ্যালেঞ্জ সামলাচ্ছে বিএসএনএল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.