Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Behala

বিরিয়ানি থেকে পিঠেপুলি, জিভে জল আনা খাবারের পসরা নিয়ে হাজির বেহালার পেটপুজো মেলা

এক ছাতার তলায় সপ্তমবারের এই 'পেটপুজো' মেলা হচ্ছে হরিসভা ময়দানে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৪, ২২:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৪, ২২:৫০

options
link
বিরিয়ানি থেকে পিঠেপুলি, জিভে জল আনা খাবারের পসরা নিয়ে হাজির বেহালার পেটপুজো মেলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহর জুড়ে উৎসবের মরশুম। উত্তুরে হাওয়ায় মতো ফুরফুরে মেজাজে শহরবাসী। বর্ষবরণের আনন্দে মেতেছেন প্রায় সকলে। আর শীতকাল মানেই তো ভোজনরসিকদের আদর্শ সময়। জয়নগরের মোয়া, নলেন গুড়ের রসগোল্লা, পিঠেপুলি, চটকদার খাবারে ভরে ওঠে দোকানগুলি। আরও একবার খাদ্যপ্রেমীদের মনবাসনা পূর্ণ করতে জিভে জল আনা বিপুল খাবারের সম্ভার নিয়ে শুরু হল বেহালা ক্লাবের ‘পেটপুজো’ মেলা। যার ডিজিটাল পার্টনার সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Petpujo Mela at Behala Harishava Maidan

Advertisement

এক ছাতার তলায় সপ্তমবারের এই পেটপুজো মেলা হচ্ছে হরিসভা ময়দানে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৯ তারিখ পর্যন্ত। বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বসছে আসর। মোট ৪০টি স্টল রয়েছে এই মেলায়। কী আছে এই মেলায়? বলুন কী নেই? মকটেল থেকে স্ন্যাকস, বিভিন্ন ফ্রাইয়েড আইটেম থেকে শুরু করে পিৎজা, মোমো বাদ নেই কিছুই।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Petpujo Mela at Behala Harishava Maidan

যাঁদের একটু ভারী খাবারের দিকে ঝোঁক, নিরাশ হবেন না তাঁরাও। থাকছে বিরিয়ানি, মুখে জল আনা কাবাবও। খাদ্যমেলা আয়োজন, তাও আবার শীতকালে, একটু মিষ্টিমুখ না করে কি ছাড়া যায়? মেলায় রয়েছে পিঠেপুলি থেকে হরেক রকমের মিষ্টি। আর শীত এলেই যে মিষ্টির খোঁজে থাকে বাঙালি, রয়েছে সেই জয়নগরের মোয়াও। এমনকী থাকছে বিভিন্ন রকম পানের সম্ভারও। 

Petpujo Mela at Behala Harishava Maidan

এমন সুযোগ পেয়ে অপেক্ষা করেনি রসেবশে বাঙালি। প্রতিদিনই ভিড় উপচে পড়ছে এই মেলায়। তাহলে আর দেরি কেন? মেলায় উপভোগ করে নিন কেএফসি, ওয়াও মোমো, পিৎজা হাট, গো লেবানিজ, চকোম্যাড, শাবিরস হোটেলের মতো সংস্থার জিভে জল নিয়ে আসা আইটেম।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.