Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Parenting Tips

সন্তান মারকুটে হয়ে যাচ্ছে? জেনে নিন কীভাবে বদলাবেন খুদের বদভ্যাস

খুদেরা এমন অনেক আচরণ করে যা হয়তো আপনার কল্পনাতীত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৫, ২১:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৫, ২১:৩৬

options
link
সন্তান মারকুটে হয়ে যাচ্ছে? জেনে নিন কীভাবে বদলাবেন খুদের বদভ্যাস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাচ্চারা কখন যে ঠিক কীরকম আচরণ করবে, তা বোঝা মুশকিল। এই তারা খুব শান্ত তো পরের মুহূর্তেই শুরু দস্যিপনা। এককথায় বলাই যায়, ওদের মতিগতি বোঝা অসম্ভব। এমন অনেক আচরণ খুদেরা করে তা হয়তো আপনার কল্পনাতীত। এই ধরুন বেশ কয়েকজন খুদে খেলা করছে। তার ফাঁকে অনেক বাচ্চাই একে অপরের সঙ্গে মারপিট শুরু করে দেয়। আপনার সন্তানেরও কি সেই অভ্যাস রয়েছে? বকাঝকা নয়। কয়েকটি সহজ টিপসেই হতে পারে মুশকিল আসান।

১. সকলের সামনে আপনার সন্তান কাউকে মারধর করতে শুরু করলে অস্বস্তিবোধ হবে তা স্বাভাবিক। কিন্তু ভুলেও খুদের কাছে আপনার অস্বস্তি প্রকাশ করবেন না। খুদের উপর চিৎকার করবেন না। তাকে বোঝানোর চেষ্টা করুন তার রেগে যাওয়া স্বাভাবিক। কিন্তু মারধর নয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২. অনেক সময় ক্লান্ত থাকলে বা খুদের ঘুম পেলে সে এমন অস্থির হয়ে ওঠে। নিজের অনুভূতি প্রকাশ করতে না পারায় মারধর করতে শুরু করে। তাই আগে বোঝার চেষ্টা করুন কেন সে আচমকা খেলার সঙ্গীকে মারধর করছে।

৩. অযথা উত্তেজিত হবেন না। খুদেকে ভুলেও বকাঝকা করবেন না। আর কোনওদিন যাতে সঙ্গীকে মারধর না করে, সেকথা ভালো করে বোঝানোর চেষ্টা করুন।

৪. মারধর নয়। ভালোবাসাই পারে আপনার খুদেকে সবদিক থেকে উপযুক্ত করে তুলতে। তাই খুদে যখন অত্য়ন্ত রেগে যায় তখন তাকে ভালো করে বুকে জড়িয়ে ধরুন।

৫. আপনার খুদের রাগ কমার পর রয়েছে আপনার গুরুদায়িত্ব। তাকে বোঝান আপনি রাগারাগি করেননি ঠিকই, কিন্তু এমন আচরণ মোটেও সমর্থনযোগ্য নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস ত্যাগ করতে হবে।

মনে রাখবেন, পরিবার কিংবা বাবা-মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষাই আপনার সন্তানকে সারাজীবন এগিয়ে যেতে সাহায্য করবে। তাই অযথা সন্তানের উপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। তাকে তার মতো করে সামাল দিন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.