Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬

শীতে ত্বকের যত্ন নিতে বদলে ফেলুন বালিশের কভার

ত্বকের যত্ন নিন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ২১:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ২১:৫৪

options
link
শীতে ত্বকের যত্ন নিতে বদলে ফেলুন বালিশের কভার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালে এমনিতেই ত্বক রুক্ষ হয়ে যায়৷ ত্বকের আর্দ্রতা কমে যাওয়ার ফলেই এই ব্যাপারটি হয়৷ রুক্ষ ত্বক থেকে মুক্তি পেতে নানা ধরনের ক্রিম এবং লোশন ব্যবহার করেন সকলেই৷ কিন্তু আপনি জানেন কি বালিশের কভার আপনার ত্বকের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে?

প্রশ্ন জাগতে পারে, হঠাৎ বালিশের কভার কেমন করে ত্বকের যত্ন নিতে পারে? বিশেষজ্ঞদের মতে সুতির বালিশের কভার ত্বকের আর্দ্রতা কেড়ে নেয়৷ সুতির কভার যুক্ত বালিশে ঘুমোলে ত্বকের আর্দ্রতা তাই অনেকটাই কমে যায়৷ কিন্তু খুব আশ্চর্যভাবে সুতির পরিবর্তে সিল্কের বালিশের কভার ব্যবহার করলে ফল হয় ঠিক উল্টোটা৷ রেশম সাধারণত ত্বকের আর্দ্রতা শুষে নেয় না৷ ফলত, রেশমের কভারে মাথা রেখে শুলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাই ত্বকের যত্ন নিতে আজই বদলে ফেলুন সুতির কভার৷ ব্যবহার করুন রেশমের কভার৷ যত্ন নিন ত্বকের৷

আপনার রান্নাঘরেই লুকিয়ে রয়েছে এই ভয়ঙ্কর মাদক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.