Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

Samsung Galaxy J5 ও Galaxy On7 এখন আরও সস্তা

একসঙ্গে চারটি মডেলের দাম কমল!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৫:৫৩

options
link
Samsung Galaxy J5 ও Galaxy On7 এখন আরও সস্তা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লিপকার্ট ও আমাজন-এর মতো ই-কমার্স সাইটগুলিতে স্যামসাং গ্যালাক্সির একগুচ্ছ মডেলের দাম কমে গেল৷ Samsung Galaxy J5 (2016) মডেলটি ফ্লিপকার্টে মিলছে ১২,৯৯০ টাকায়৷ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ১০০০ টাকার৷

চলতি বছরের মে মাসেই আপডেটেড মডেলটি বাজারে আসে৷ এই মুহূর্তে সংস্থার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলির মধ্যে একটি হল জে ৫ স্মার্টফোন৷ ৫.২ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন, ২ জিবি র‍্যাম ও ১.২ গিগাহার্ৎজ কোয়াড-কোর প্রসেসর যুক্ত এই মডেলটির ইন্টারনাল মেমোরি ১৬ জিবি৷ ২০১৬ ভার্সনটির ব্যাটারি ৩১০০ এমএএইচ-এর৷ ১৩ এমপি রিয়ার ক্যামেরা ও ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা রয়েছে অ্যান্ড্রয়েড মার্শেমলো আপডেটের সঙ্গে৷ জে ৫-এর পুরনো ভার্সনটি আমাজনে বিক্রি হচ্ছে ১১,৩০০ টাকায়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার আসা যাক পরের মডেলের কথায়৷ গ্যালাক্সি সিরিজের On7 মডেলটি ১০,১৯০ টাকার বদলে ফ্লিপকার্টে মিলছে ৯,৬৯০ টাকায়৷ এই মডেলে রয়েছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে, ১.২ গিগাহার্ৎজ স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর, সঙ্গে ১.৫ জিবি র‍্যাম৷ ৮ জিবি ইন্টারনাল মেমোরি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত৷ রয়েছে ১৩ এমপি-র প্রাইমারি ক্যামেরা ও ৫ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷

এরই পাশাপাশি ফ্লিপকার্টে Galaxy Note 4 মডেলটি এখন পাওয়া যাচ্ছে ২৭,৯৯০ টাকায়৷ একই সঙ্গে ২০১৪ সালের ফ্ল্যাগশিপ মডেল স্যামসাংয়ের Galaxy S5 বিক্রি হচ্ছে ১৩,৯৯৯ টাকায়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

samsung-j5

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.