সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যামসাং গ্যালাক্সির নতুন মডেল এস এইট বাজারে আসবে চলতি বছরের মার্চ মাসে৷ সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছিল মার্চ মাসের ২৯ তারিখ লঞ্চ হবে এই ফোন৷ কিন্তু বাজারে আসার আগেই ফাঁস হয়ে গেল গ্যালাক্সি এস এইটের ছবি৷
একটি বেসরকারি সংবাদ মাধ্যম Samsung Galaxy S8 এর ছবি প্রকাশ করার পরই ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়৷ টেকনোলজি প্রেমীরা ইতিমধ্যেই জেনে নিতে আগ্রহী ঠিক কী কী চমক থাকছে স্যামসাং-এর এই সুপার স্মার্টফোনে৷ জানা গিয়েছে, ৫.৮ এবং ৬.২ ইঞ্চি QHD ও সুপার অ্যামোলেড স্ক্রিনযুক্ত Samsung Galaxy S8-এর দুটি মডেল অ্যান্ড্রয়েড Nougat ভার্সনে পাওয়া যাবে৷ শুধু তাই নয়, কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৩৫ বিল্ড স্যামসাং-এর ১০ nm টেকনোলজি ব্যবহৃত হবে এই নয়া ফোনে৷ এছাড়া, ৫.৮ ইঞ্চির ও ৬.২ ইঞ্চির স্ক্রিনযুক্ত ফোন দুটিতে ব্যাটারি পাওয়ার থাকছে যথাক্রমে ৩০০০ mAh এবং ৩৫০০ mAh ৷

Samsung Galaxy S7-এর মতো S8-এও থাকছে ৪ জিবি ব়্যাম ও ৬৪ জিবি এক্সটারনাল স্টোরেজ৷ দুর্দান্ত স্টোরেজের পাশাপাশি পাশাপশি এই স্মার্টফোনের ক্যামেরাও অসাধারণ৷ জানা গিয়েছে, ফোনটিতে থাকছে ১২ MP রিয়ার সেন্সর ক্যামেরা এবং ৮ MP ফ্রন্ট সেন্সর ক্যামেরা৷
কিন্তু দুর্দান্ত এই ফোনগুলির দামও কিন্তু মধ্যবিত্তের নাগালের বাইরে৷ জানা গিয়েছে, ৫.৮ ইঞ্চির স্ক্রিনের মডেলটির দাম ভারতীয় মূল্যে ৫৮,০০০ টাকা এবং ৬.২ ইঞ্চির স্ক্রিনের মডেলটির দাম ভারতীয় মূল্যে ৬৫,০০০ টাকা৷
(নোকিয়ার পর বাজারে প্রত্যাবর্তন হচ্ছে ব্ল্যাকবেরিরও)
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন