Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

তিনটি নতুন স্মার্টফোন আনছে Sony

তিনটি হ্যান্ডসেটের স্পেসিফিকেশন পড়ুন, দেখুন লিকড ইমেজ!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৬:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৬:৩০

options
link
তিনটি নতুন স্মার্টফোন আনছে Sony zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে আসতে পারে সোনির দুটি নয়া স্মার্টফোন Sony Xperia X Compact ও Xperia XZ৷ শনিবার টুইটারে মডেল দুটির ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল৷

সোনি তাদের ফ্ল্যাগশিপ ‘Z’ সিরিজের স্মার্টফোনগুলির উৎপাদন বন্ধ করে বাজারে নিয়ে এসেছিল নয়া ‘X’  সিরিজ৷ জল্পনা সত্যি হলে সেই সিরিজেরই নতুন প্রোডাক্ট Sony Xperia X Compact হ্যান্ডসেটে থাকবে ৪.৬ ইঞ্চির স্ক্রিন৷ স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি প্রসেসরের সঙ্গে ক্লাব্ড ৩ বা ৪ জিবি র‍্যাম৷ থাকবে ২৭০০ এমএএইচ ব্যাটারি৷ আসন্ন ২ সেপ্টেম্বর থেকে বার্লিনে শুরু হতে চলা আইএফএ ২০১৬ অনুষ্ঠানে নয়া মডেল দু’টি সর্বসমক্ষে আনা হবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Xperia XZ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিন ৫.২ ইঞ্চির হতে পারে বলে খবর TechTastic  ওয়েবসাইটের৷ তবে এর র‍্যাম হবে ৪ জিবি, ক্যামেরাও দুর্দান্ত! সোনির ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলে ইঙ্গিত দিয়েছে ওয়েবসাইটটি৷ ফ্রন্টে অটো-ফোকাস সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল৷

Sony_web

শোনা যাচ্ছে, ওই অনুষ্ঠানেই সোনি Xperia XR স্মার্টফোনও জনসমক্ষে আনতে পারে৷ এই হ্যান্ডসেটের ডিসপ্লে বেশ বড়, ৫.১ ইঞ্চির হতে পারে সূত্রের খবর৷ এতেও থাকবে স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর৷ রিয়ার ক্যামেরার জন্য ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকতে পারে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

sony_web-2

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.