Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

৩১ মার্চ শেষ নয়, আরও একমাস বাড়ছে Jio-র ফ্রি পরিষেবা!

গ্রাহকদের জন্য খুশির খবর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০১৭, ০৯:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০১৭, ০৯:০১

options
link
৩১ মার্চ শেষ নয়, আরও একমাস বাড়ছে Jio-র ফ্রি পরিষেবা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ ক’মাস বিনামূল্যে আনলিমিটেড ডেটা আর ভয়েস কল করা যাচ্ছিল৷ কিন্তু এবার তার জন্য গ্যাঁটের কড়ি খরচ করতেই হবে৷ কারণ ৩১ মার্চের পর থেকে আর ফ্রিতে এই পরিষেবা মিলবে না৷ সস্তায় পরিষেবা পেতে ৯৯ টাকার বিনিময়ে হতে হবে জিও প্রাইম মেম্বার৷ তারপর নিজের পছন্দ মতো রিচার্জ করা যাবে৷ যে জিও গ্রাহকরা এতদিন ধরে ফ্রি পরিষেবা পাচ্ছিলেন, স্বাভাবিকভাবেই তাঁদের মন ভাল নেই৷ সেই গ্রাহকদের জন্য ফের সুখবর শোনালো জিও৷ ৩১ মার্চ নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে জিওর হ্যাপি নিউ ইয়ার অফার৷ অর্থাৎ এখনও পর্যন্ত যদি প্রাইম মেম্বার না হয়ে থাকেন, তাহলে আরও এক মাস বিনামূল্যে জিওর ডেটা ও ভয়েস কল পরিষেবা পাবেন আপনি৷

[Jio-কে টেক্কা দিতে এবার বিনামূল্যে প্রতিদিন ১ জিবি ডেটা দেবে BSNL]

TeleAnalysis-এর সূত্রে খবর, রিলায়েন্স জিও জানিয়েছে এখনও পর্যন্ত ৫০ শতাংশ গ্রাহক ৯৯ টাকার বিনিময়ে প্রাইম মেম্বার হয়েছেন৷ সংস্থা চাইছে, আরও বেশি সংখ্যক গ্রাহক প্রাইম মেম্বার হোক৷ পাশাপাশি সংস্থার লক্ষ্য ছিল ১০ কোটি গ্রাহককে এই পরিষেবার আওতা ভুক্ত করা৷ কিন্তু এখনও পর্যন্ত ২ থেকেই আড়াই কোটি গ্রাহকই জিও সিম ব্যবহার করছেন৷ তাই লক্ষ্যপূরণের জন্য আরও খানিকটা সময় লাগবে বলেই ধারণা সংস্থার৷ আর সেই কারণেই ফ্রি পরিষেবার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা৷ যদিও কোম্পানির তরফে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[Jio প্রাইম মেম্বারশিপ ফ্রি-তে পাবেন কীভাবে?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.