Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
RBI

বাজারে চলছে ৬০০ বেআইনি ঋণপ্রদানকারী অ্যাপ, সতর্ক করল RBI

বেআইনি অ্যাপে প্রতারণার দায় নিতে নারাজ RBI।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২২, ১৯:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২২, ১৯:০১

options
link
বাজারে চলছে ৬০০ বেআইনি ঋণপ্রদানকারী অ্যাপ, সতর্ক করল RBI zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণ প্রদানকারী অ্যাপের থেকে ঋণ নিচ্ছেন? সময়-অসময়ে ক্রেডিট কার্ডের (Credit Card) মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে বকেয়া মেটাচ্ছেন? সতর্ক হয়ে যান। কারণ রিজার্ভ ব্যাংক বলছে, বাজার ছেয়ে যাচ্ছে বেআইনি ঋণপ্রদানকারী অ্যাপে। আর এই অ্যাপগুলির বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ প্রতারণার অভিযোগও আসছে। সবচেয়ে চাপের বিষয় হল, এই অ্যাপগুলির মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায়ও নেবে না রিজার্ভ ব্যাংক।

600 Illegal Lending Apps Found By RBI

Advertisement

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, RBI-এর ওয়েবসাইটে সমস্ত নথিভুক্ত অ্যাপের তালিকা তৈরি করা আছে। এর বাইরে বহু বেআইনি অ্যাপ রমরমিয়ে ব্যবসা করছে। এই অ্যাপগুলি যেহেতু রিজার্ভ ব্যাংকে নথিভুক্ত নয়, তাই এই অ্যাপগুলির বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সোজা পুলিশে জানাতে হবে। রিজার্ভ ব্যাংক সমস্যার সমাধান করতে পারবে না। তবে, RBI-এ নথিভুক্ত কোনও অ্যাপে যদি প্রতারণা হয়, তাহলে ব্যবস্থা নেবে রিজার্ভ ব্যাংক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: TMC’র আয়-ব্যয়ের হিসাব চেয়ে আয়কর দপ্তরের নোটিস ‘একপেশে’, খারিজ করল হাই কোর্ট]

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) জানিয়েছেন, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত শুধু রিজার্ভ ব্যাংকের নথিভুক্ত অ্যাপে ২ হাজার ৫৬২টি অভিযোগ জমা পড়েছে। তবে নথিভুক্ত অ্যাপের বাইরে কত প্রতারণার অভিযোগ উঠেছে তার ইয়ত্তা নেই। রিজার্ভ ব্যাংকের হিসাবে বলছে, গত বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৬০০টি বেআইনি ঋণ প্রদানকারী অ্যাপ সক্রিয় ছিল। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে।

[আরও পড়ুন: ‘৭ মাসে কিছুই হল না’, CBI তদন্তের গতি নিয়ে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়]

তবে স্বস্তির খবর, কীভাবে এই বেআইনি বা নথিভুক্ত নয় এমন অ্যাপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সমাধান করা যায়, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রিজার্ভ ব্যাংক। বিশেষজ্ঞদের পরামর্শ, যতদিন না নথিভুক্ত নয় এমন অ্যাপ নিয়ন্ত্রণের নির্দিষ্ট কোনও গাইডলাইন তৈরি হচ্ছে, ততদিন রিজার্ভ ব্যাংকে নথিভুক্ত অ্যাপের মাধ্যমে লেনদেন করাটাই শ্রেয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.