Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Android

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ৮টি অ্যাপ ব্যবহার করেন? এখনই ডিলিট করুন, পরামর্শ বিশেষজ্ঞদের

অ্যাপগুলিকে 'অত্যন্ত বিপদজনক' হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২২, ২১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২২, ২১:৪২

options
link
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ৮টি অ্যাপ ব্যবহার করেন? এখনই ডিলিট করুন, পরামর্শ বিশেষজ্ঞদের zoom
ছবি প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকর্ষণীয় ফিচারের আড়ালে অনেক অ্যাপই আপনার স্মার্টফোনের ক্ষতি করে। কখনও ঢুকে পড়ে ম্যালওয়্যার, তো কখনও সাফ হয়ে যায় ব্যাংক অ্য়াকাউন্ট! তাই অনেক সময়ই ইউজারদের সতর্ক করে থাকেন সাইবার বিশেষজ্ঞরা। তেমনই ফের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আটটি অ্যাপ ডিলিট করার পরামর্শ দিলেন ফরাসি গবেষকরা। অ্যাপগুলিকে ‘অত্যন্ত বিপদজনক’ হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

ক্ষতিকর এই অ্যাপগুলি ইতিমধ্যেই প্লে স্টোর (Google Play Store) থেকে সরিয়ে দিয়েছে গুগল। কিন্তু যাঁদের ফোনে আগে থেকেই অ্যাপগুলি ইনস্টল করা আছে, তাঁরা এখনও তা ব্যবহার করতে পারছেন। তাছাড়া গুগলে এর APK ভার্সান এখনও পাওয়া যাচ্ছে। এর মাধ্যমেও এগুলি ডাউনলোড করা যাবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ নিয়ে ইউজারদের সতর্ক করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রেম-বিয়ের পথে বাধা পরিবার, অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুগল]

ভ্লগ স্টার ভিডিও এডিটর (Vlog Star Video Editor):
ইতিমধ্যেই ১০ লক্ষ ইউজার প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করেছেন। কিন্তু গবেষকদের মতে, এই অ্যাপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষতি করবে।
ক্রিয়েটিভ 3D লঞ্চার (Creative 3D Launcher):
আপনার স্মার্টফোনের হোম স্ক্রিনের ছবিগুলি 3D-র মতো দেখতে লাগবে। স্বাভাবিক ভাবেই এমন ফিচারে আকৃষ্ট হন ইউজাররা। কিন্তু মোবাইলের জন্য এটি ক্ষতিকর।
ফানি ক্যামেরা (Funny Camera):
নামেই বুঝতে পারছেন এই অ্যাপটির মাধ্যমে ছবি তোলার ক্ষেত্রে নানা ফিল্টার ব্যবহার করা যায়। তবে এই অ্যাপটি স্মার্টফোনে না রাখাই শ্রেয়।
ওয়াও বিউটি ক্যামেরা (Wow Beauty Camera):
এই অ্যাপটি আপনার ছবিটি সুন্দর করে তোলার জন্য নানা ধরনের বিউটি ফিল্টার ব্যবহারের সুযোগ দেয়। কিন্তু এর থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ।

জিআইএফ ইমোজি কিবোর্ড (Gif Emoji Keyboard):
এটি একটি স্পেশ্যাল কিবোর্ড যার মাধ্যমে জিআইএফ ইমোজি ব্যবহার করা যায়। কিন্তু গবেষকরা অ্যাপটি ডিলিট করার পরামর্শ দিচ্ছেন।
র‌্যাজার কিবোর্ড অ্যান্ড থিম (Razer Keyboard & Theme):
এই কিবোর্ডের মাধ্যমেও নিজের ইচ্ছামতো Gif ইমোজি ব্যবহার করা যায়। তবে স্মার্টফোন সুরক্ষিত রাখতে এটি সরিয়ে ফেলুন।
ফ্রিগ্লো ক্যামেরা ১.০.০ (Freeglow Camera 1.0.0):
এই ফটোগ্রাফি অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারেন ইউজাররা। কিন্তু অজান্তেই তা ফোনের ক্ষতি করে।
কোকো ক্যামেরা ভি১.১ (Coco camera v1.1):
এই অ্যাপ আপনার ছবিকে দেয় রেট্রো লুক। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে হয়তো প্রচুর লাইকও পান আপনি। কিন্তু এই অ্যাপটি ডিলিট করে বরং অন্য সুরক্ষিত অ্যাপ ব্যবহার করুন।

[আরও পড়ুন: প্রয়াত বাংলার প্রাক্তন রনজি ক্রিকেটার রাজা মুখোপাধ্যায়]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.