Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Internet

সেকেন্ডেই ডাউনলোড হবে Netflix-এর সব কনটেন্ট! সন্ধান মিলল এমনই হাই স্পিড ইন্টারনেটের

কত স্পিড জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২০, ১৫:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২০, ১৫:২৪

options
link
সেকেন্ডেই ডাউনলোড হবে Netflix-এর সব কনটেন্ট! সন্ধান মিলল এমনই হাই স্পিড ইন্টারনেটের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (CoronaVirus) পরিস্থিতিতে সকলেই ঘরবন্দি। বাড়ি থেকেই চলছে অফিসের কাজ, পড়াশোনা। ফলে ঘরে ঘরে ইন্টারনেটের (Internet) প্রয়োজন। কিন্তু তাতে মাঝেমধ্যেই বিঘ্ন ঘটাচ্ছে ইন্টারনেটের স্পিড। এবার সেই সমস্ত সমস্যা অতীত। বিশ্বের দ্রুততম ইন্টারনেটের রেকর্ড করলেন ব্রিটেনের গবেষকরা। কত স্পিড জানেন? 178 Tbps (Terabits per Second)।

ইন্টারনেটের এই স্পিড রেকর্ড করেছেন লন্ডনের (London) রয়্যাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের ড. লিদিয়া গ্যালদিনো ও তাঁর টিম। প্রসঙ্গত, এর আগে দ্রুততম ইন্টারনেটের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার (Australia)। স্পিড ছিল 44.2 Tbps। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন লন্ডনের গবেষকরা। তাঁরা পুরনো রেকর্ড ভেঙে চারগুণ স্পিডে ইন্টারনেট ব্যবহার করলেন। ইন্টারনেটের উচ্চগতি পেতে স্ট্যান্ডার্ড অপটিক ফাইবারের পরিবর্তে হাই রেঞ্জের ওয়েভলেংথ ব্যবহার করেছেন গবেষকরা। এছাড়াও সিগন্যাল বুস্ট করতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে অবিশ্বাস্য গতি পয়েছে ইন্টারনেট।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এবার ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে আরোগ্য সেতু অ্যাপের নয়া ফিচার, জানেন কীভাবে?]

টেকস্যাভি নয় এমন আমজনতার পক্ষে এই স্পিড সম্পর্কে ধারণা করা বেশ কঠিন। তাই তাঁদেরকে বোঝাতে একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে। 178 Tbps ইন্টারনেট স্পিডে Netflix-এর সমস্ত কনটেন্ট এক সেকেন্ডে ডাউনলোড করতে পারবেন। তবে এই দ্রুততম ইন্টারনেট এখনই বাণিজ্যিক ব্যবহারের জন্য উপযোগী নয় বলেও জানানো হয়েছে। তার জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। 

[আরও পড়ুন: অ্যাটাচমেন্ট পাঠানো যাচ্ছে না Gmail-এ, বিশ্বজুড়ে ব্যাহত জি-সুইটের বিভিন্ন পরিষেবা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.