Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বাজারে এল ইউনিক ফিচার সমৃদ্ধ Huawei G9 Plus

ইউনিক ফিচার সমৃদ্ধ এই মডেলটির দাম কত?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০১৯, ১৬:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০১৯, ১৬:৩৩

options
link
বাজারে এল ইউনিক ফিচার সমৃদ্ধ Huawei G9 Plus zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Huawei৷ সম্প্রতি চিনে বিক্রি শুরু হল G9 Plus হ্যান্ডসেটটির৷ গোল্ডেন, সিলভার ও রোজ কালারের তিনটি হ্যান্ডসেটই ক্রেতাদের পছন্দ হবে বলে দাবি করেছে সংস্থাটি৷

এই মডেলটি সংস্থার ফ্ল্যাগশিপ মডেল৷ অর্থাৎ, এই মডেলকে সামনে রেখেই Huawei তাদের সেলস রিপোর্টকে সমৃদ্ধ করবে৷ এটি একটি মেটাল ডিজাইনের হ্যান্ডসেট, রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ ১৬ এমপি রিয়ার ক্যামেরা ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা সমৃদ্ধ এই মডেলে এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে৷ Huawei G9 Plus হ্যান্ডসেটে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে৷ সঙ্গে ২ গিগাহার্ৎজ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ও ৪ জিবি র‍্যাম৷ ডুয়াল সিমের এই হ্যান্ডসেটে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷ ৩২ জিবি ইন্টারনাল মেমোরি, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত৷ ফোর-জি এলটিই সাপোর্টেড এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় ২৬,২০০ টাকা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.