Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার-সহ বাজারে Intex Cloud String V2.0

OMG!! এত সস্তায় এত ফিচার!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৯, ১৫:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৯, ১৫:১৭

options
link
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার-সহ বাজারে Intex Cloud String V2.0 zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Aqua Power HD 4G মডেলের পর ফের আরেকটি নতুন মডেল বাজারে আনল Intex৷ নতুন মডেল, Intex Cloud String V2.0 পাওয়া যাবে শুধুমাত্র ফ্লিপকার্টে৷

এই মডেলটি পূর্বতন Cloud String HD স্মার্টফোনের আপডেটেড ভার্সন বলা যেতে পারে৷ যেটি চলতি বছরের মে মাসে বাজারে এসেছিল৷ নতুন মডেলটির ডিসপ্লে ৫ ইঞ্চির(এইচডি)৷ রয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাস প্রোটেকশন৷ ১.৩ গিগাহার্ৎজ কোয়াড-কোর প্রসেসর, সঙ্গে ২ জিবি র‍্যাম৷ ১৬ জিবির ইন্টারনাল মেমোরি, যা এক্সপ্যান্ডেবল মাইক্রো এস কার্ডের সাহায্যে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই স্মার্টফোনে পাবেন অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট, সঙ্গে ব্যাটারি ২২০০ এমএএইচ-এর৷ সংস্থার দাবি, এই ফোনে টানা ৭ ঘণ্টা কথা বলা যাবে৷ এই স্মার্টফোনটি  কিন্তু ফোর-জি সাপোর্টেড নয়৷ তবে এই মডেলটির ক্যামেরা বেশ ভাল৷ রিয়ার ক্যামেরা ৮ এমপি-র, ফ্রন্ট ৫ এমপি-র৷ স্লো-মোশন ভিডিও শুটিংয়ের সুবিধা৷ তবে এই মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টেকনোলজি৷ মাত্র ৬৪৯৯ টাকায় বাজারে আর পাঁচটা ফোনে মোটেও এই সুবিধা মেলে না৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Intex_web

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.