Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Lenovo Vibe K5

৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর-সহ Lenovo Vibe K5

এই ডিভাইসে ১৩ মেগাপিক্সেল এলইডি যুক্ত রিয়ার ক্যামেরা ও ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা পাবেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৯, ১২:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৯, ১২:৪১

options
link
৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর-সহ Lenovo Vibe K5 zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভারতে লঞ্চ করল লেনোভোর ফোর-জি স্মার্টফোন ভাইব কে ৫৷ ২২ জুন থেকে ফোনটি মিলবে ই-কমার্স সাইট অ্যামাজনে৷ ওইদিন দুপুর একটা থেকে ‘রেজিস্ট্রেশন’ শুরু হবে৷

এবছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভাইব কে ৫ মডেলটি প্রকাশ্যে নিয়ে আসে সংস্থা৷ একইসঙ্গে প্রদর্শিত হয় লেনোভো ভাইব কে ৫ প্লাস মডেলটিও৷ তবে প্লাস মডেলটি গত মার্চ থেকেই বিক্রি হচ্ছিল, দাম ৮, ৪৯৯ টাকা৷ তার থেকে বেশ অনেকটাই কম দাম ভাইব কে ৫ মডেলটির৷ ভারতীয় মুদ্রায় মডেলটির দাম ৬, ৯৯৯ টাকা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার আসা যাক মডেলটির স্পেসিফিকেশনে৷ অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ বেসড লেনোভো ভাইব কে ৫ মডেলে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে৷ ১.৪ গিগাহার্ৎজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১৫ প্রসেসর, সঙ্গে ২ জিবি র‍্যাম৷ ইনবিল্ট ১৬ জিবি স্টোরেজ, মেমোরি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷

এবার আসা যাক ক্যামেরার কথায়৷ এই ডিভাইসে ১৩ মেগাপিক্সেল এলইডি যুক্ত রিয়ার ক্যামেরা ও ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা পাবেন৷ ফোর-জি সাপোর্টেড এই ফোন, পাবেন ডুয়াল সিম সাপোর্ট৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.